1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ ভূরাজনৈতিক ভুল হিসাব-নিকাশ: ইয়েমেন ও ইউএই নীতিতে ধাক্কা খেলেন মোহাম্মদ বিন সালমান শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রিয়াদে হুথি হামলায় নিহত আলেম মাওলানা নাসরুল্লাহর শেষ বার্তা: বাইতুল্লাহ যিয়ারতের আবেগঘন আকুতি

শরীরে আগের মতো জোর নেই: আনুশকা

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৪৩৯ Time View

প্রায় চার বছর ধরে পর্দার আড়ালে রয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এই কয়েক বছরে পাল্টে গেছে তার জীবন। স্বামী-সন্তান-সংসার নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। দীর্ঘ প্রতীক্ষা শেষে ফের পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। তার কামব্যাক সিনেমা ‘চাকদাহ এক্সপ্রেস’।

ভারতীয় মহিলা ক্রিকেটের আইকন ঝুলন গোস্বামীর বায়োপিকে দেখা যাবে আনুশকাকে। আপতত ক্রিকেট প্র্যাকটিসে ডুবে আছেন তিনি। কিন্তু মেয়ে ভামিকার জন্মের পর অভিনয়ে ফিরে যথেষ্ট ভয়ে ছিলেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আনুশকা জানান, ‘আমি শুরু থেকেই চাকদহ এক্সপ্রেসের সঙ্গে যুক্ত। সিনেমাটি আরও আগে করার কথা ছিল, কিন্তু মহামারি করোনা শুরু হলো এবং আমিও অন্তঃসত্ত্বা হয়ে পড়লাম। তাই কাজটা পিছিয়ে যায়। দ্বিতীয় দফায় যখন এ সিনেমাটি নিয়ে কাজ শুরু করলাম, আমি সত্যিই খুব নার্ভাস ছিলাম। আমার সবে একটা বাচ্চা হয়েছে, আমি এখন আর আগের মতো শক্তিশালী নই।

তিনি আরও জানান, ১৮ মাস ধরে কোনো ট্রেনিং করিনি। আমার সত্যি সেই শারীরিক শক্তিটা নেই, যা আগে ছিল। আগের পরিস্থিতি হলে আমি জিমে নিজেকে আরও বেশি করে পুশ করতাম, কিন্তু এখন সেটা সম্ভব নয়।’

তবে মা হওয়ার পর এ প্রোজেক্টের সঙ্গে তিনি যুক্ত থাকবেন কিনা, সে ব্যাপারে মনে প্রশ্ন জেগেছিল আনুশকার। তবে অন্তরের ডাক শুনেই তিনি কাজটা নিয়ে এগিয়েছেন।

জানা গেছে, প্রসিত রায় পরিচালিত ‘চাকদাহ এক্সপ্রেস’ সরাসরি মুক্তি পাবে নেটফ্লিক্সে। ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি দেখা যাবে সিনেমাটি।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT