1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

শুভমানের সুখবরের মধ্যেই আরেক খবর দিলেন সারা?

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৭২ Time View

ভারতীয় তারকা ব্যাটার শুভমান গিল এবং শচীনকন্যা সারা টেন্ডুলকারের প্রেমের গুঞ্জন ছাপিয়ে গেছে বিশ্বকাপের উত্তেজনাকে। বিশ্বকাপের পর শুভমানের জীবনে এবার নতুন খবর। আইপিএলে গুজরাট টাইটান্স দলের নতুন অধিনায়ক হয়েছেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে খুশি ক্রিকেট তারকা। শুভমান অধিনায়ক হতেই শচীনকন্যা সারা দিলেন আরেক সুখবর

সারা ও শুভমানের প্রেমের গুঞ্জনে মুখরিত ক্রিকেটের ময়দান থেকে মুম্বাইয়ের বিনোদন জগৎ। বিদেশ থেকে পড়াশোনা করেছেন। কিন্তু মডেলিংকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন সারা। ভবিষ্যতে বড়পর্দায় মুখ দেখানোর ইচ্ছে রয়েছে তার। এর মাঝেই তাকে ও শুভমানকে নিয়ে জল্পনা তুঙ্গে।

বিশ্বকাপ হারের পর মনমরা হয়ে যখন সামাজিক মাধ্যমের পাতায় পোস্ট দেন শুভমান, তখন হাত বাড়িয়ে দেন সারাই। সরাসরি না হলেও শুভমানের পোস্টের পর পাল্টা পোস্ট দিয়ে তাকে চাঙ্গা করার চেষ্টা করেন। এবার শুভমানের জীবনে এমন সুখবরে নিজের স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার কথা জানালেন শচীনকন্যা।

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা শেষ করেন সারা। তার পর মা অঞ্জলি টেন্ডুলকারের পদাঙ্ক অনুসরণ করে চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নেন তিনি। বছর দুয়েক আগেই স্নাতক হন। তার পর স্নাতকোত্তরের স্তরের পড়াশোনা শুরু করেন। এবার ‘ক্লিনিক্যাল ও হেলথ নিউট্রিশন’ বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরের পড়া শেষ করলেন তিনি। সামাজিক মাধ্যমের পাতায় বিশ্ববিদ্যালয়ের ছবি দিয়ে সেই সুখবরের কথা জানান সারা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT