1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ ভূরাজনৈতিক ভুল হিসাব-নিকাশ: ইয়েমেন ও ইউএই নীতিতে ধাক্কা খেলেন মোহাম্মদ বিন সালমান শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রিয়াদে হুথি হামলায় নিহত আলেম মাওলানা নাসরুল্লাহর শেষ বার্তা: বাইতুল্লাহ যিয়ারতের আবেগঘন আকুতি

বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ‘দ্য কপিল শর্মা শো’

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৪২৮ Time View

বন্ধ হয়ে যাচ্ছে ভারতের জনপ্রিয় ‘দ্য কপিল শর্মা শো’।  আগামী জুনে শোয়ের শেষ পর্ব প্রচারিত হবে।

ভারতীয় গণমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করলেও ঠিক কী কারণে জনপ্রিয় এই কমেডি শো বন্ধ হচ্ছে তার কারণ জানাতে পারেনি।

তবে কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, কমেডিয়ান কপিল শর্মার এই ‘চ্যাট শো’র পরিবর্তে অন্য একটি কৌতুক অনুষ্ঠানের সম্প্রচার শুরু হবে। এর নাম ‘ইন্ডিয়ান লাফটার চ্যাম্পিয়ন’। আর সেই অনুষ্ঠানেও বিচারকের আসনে থাকছেন ‘কপিল শর্মার শো’-এর বিচারক অর্চনা পূরণ সিং।

এর আগেও অবশ্য কপিল শর্মার এই শো একবার বন্ধ হয়েছিল।  সেটি ১০ বছর আগের কথা।  সেই সময় বিষয়টি নিয়ে কম জলঘোলা হয়নি।
পরে অবশ্য জানা গিয়েছিল, কপিল শর্মার অসুস্থতার কারণেই বন্ধ হয় শো।

২০১৫ সালে প্রথম পিঠে চোট পেয়েছিলেন কপিল। আমেরিকায় গিয়ে চিকিৎসাও করিয়েছিলেন তিনি। তারপর বেশ কিছু দিন সুস্থ ছিলেন।

কিন্তু চলতি বছরে আবার পিঠে চোট পান। বিশ্ব মেরুদণ্ড দিবসে কপিল বলেন, ‘আমি ২০২১-এ আবার চোট পেয়েছিলাম। আমার অনেক পরিকল্পনা ছিল। এই চোটের কারণে আমাকে অনুষ্ঠানও বন্ধ করে দিতে হয়।’

উল্লেখ্য,  ছোটপর্দার হলেও ‘দ্য কপিল শর্মা শো’ ভারতে সর্বাধিক জনপ্রিয় শোয়ের একটি।  কারণ এর বিভিন্ন পর্বে অংশ নিয়েছেন অমিতাভ, শাহরুখ, সালমান, অক্ষয় কুমার থেকে শুরু করে কঙ্গনা, ক্যাটরিনা, দীপিকা, কারিনার মতো বলিউড সেলিব্রিটি। প্রভাস, যশ, রামচরণ, এনটিনির মতো দক্ষিণী তারকারাও নিয়মিতই ছবির প্রচারে আসেন এই শোয়ে।

এক কথায় ভারতীয় সেলিব্রিটি কে না এসেছেন কপিলের এই শোয়ে তা খুঁজে বের করা মুশকিল। যে কারণে এ অনুষ্ঠানের অপেক্ষায় থাকেন বহু দর্শক।  সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক জনপ্রিয়।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT