1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ ভূরাজনৈতিক ভুল হিসাব-নিকাশ: ইয়েমেন ও ইউএই নীতিতে ধাক্কা খেলেন মোহাম্মদ বিন সালমান শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রিয়াদে হুথি হামলায় নিহত আলেম মাওলানা নাসরুল্লাহর শেষ বার্তা: বাইতুল্লাহ যিয়ারতের আবেগঘন আকুতি

ট্রেলারে প্রশংসিত ‘গলুই’, বাড়লো প্রত্যাশা

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৪৬৪ Time View

ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘গলুই’। ইতোমধ্যে সিনেমাটির প্রচার শুরু হয়েছে। দুটি গান ও টিজারের পর সোমবার (২৫ এপ্রিল) প্রকাশিত হয়েছে ‘গলুই’-এর ট্রেলার। ট্রেলারটি ইউটিউব ও ফেসবুকে প্রকাশের পর প্রশংসার জোয়ারে ভাসছে। বিশেষ করে নায়কোচিত ইমেজ ভেঙে ‘অভিনেতা’ শাকিবের এক্সপ্রেশন, অভিনয় ও উপস্থিতি নজর কেড়েছে নেটিজেনদের। তারা বলছেন, যেহেতু শাকিব আছেন তাই ‘গলুই’ ঈদে বাজীমাৎ করবে!

এই সিনেমাতে শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন পূজা চেরী। ট্রেলারে নেটিজনদের নজর কেড়েছেন পূজাও। সিনেমাটিতে ঢালিউড পোস্টার বয় শাকিব খান লালু ও হালের ক্রেজ পূজা চেরি অভিনয় করেছেন মালা চরিত্রে। ট্রেলারে দেখা যায় লালু ও মালার সম্পর্ক হয়ে উঠার গল্প। আবার সেই ভালোবাসা ভেঙে যেতেও দেখা যায়। লালু ও মালা কি একে-ওপরকে নিজের করে পাবে? নাকি ভিন্ন দুটি পথে হাঁটতে হবে তাদের? সেই প্রশ্নের জট খুললেন না পরিচালক ট্রেলারে।

১৯৭৬ থেকে ১৯৯০ সালের গ্রামীণ প্রেক্ষাপটে প্রেম ও রহস্যময় এক গল্পের সিনেমাটি নির্মান করেছেন এস এ হক অলিক। তিনি আগেই জানিয়েছেন, গলুই সম্পূর্ণ মৌলিক গল্পের ছবি। এটি হতে পারে শাকিব খানের ক্যারিয়ারে অন্যতম সেরা গল্পনির্ভর ছবি।

নির্মাণের শুরু থেকে আলোচনায় রয়েছে ‘গলুই’। টিজার, গান ও ট্রেলার প্রকাশের পর সেই আলোচনা যেন আগুনে ঘি ঢেলে দিল! গলুই নিয়ে দর্শকের প্রত্যাশার পারত আরও বাড়লো।

সরকারি অনুদান ও খোরশেদ আলম খসরুর যৌথ প্রযোজনায় নির্মিত গলুই ছবিতে শাকিব খান ও পূজা চেরি ছাড়াও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT