1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

কারাগারে রাতে যা খেয়েছেন ফখরুল-আব্বাস

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম email: banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৩০৬ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডেস্কঃ

বিএনপির শীর্ষ দুই নেতা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) নিয়ে আসা হয়। সেখানে সূর্যমুখী ভবনের দ্বিতীয় তলায় আলাদা দুটি সেলে তাদের রাখা হয়েছে। দুজনের ডায়াবেটিস থাকায় রাতে সবজি ও রুটি খেতে দেওয়া হয়।

এদিকে ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল ৮টার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য বাসা থেকে নাস্তা ও প্রয়োজনীয় কিছু ওষুধ নিয়ে তার বাসার দুজন কর্মী ডিবি কার্যালয়ে আসেন। নাস্তার বক্স চেক করে ভেতরে পাঠানো হয়। নাস্তার মেন্যুতে রুটি ছিল। মির্জা ফখরুল বাসা থেকে পাঠানো নাস্তা ও ওষুধ খেয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পুলিশের একাধিক সূত্র জানায়, ডিবি কার্যালয়ে আনার পর ফখরুল ও আব্বাসের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।

এদিকে গ্রেফতার, বাধা, সংঘর্ষসহ নানা নাটকীয়তার পর অবশেষে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। শেষদিন এসে সমঝোতা হয় সমাবেশের স্থান। বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ। শুক্রবার দুপুরে অনুমতি পাওয়ার পর বিকাল থেকেই দলীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকেন সমাবেশস্থলে।

ঢাকায় অবস্থানরত দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা ছুটে যান মাঠে। রাতেই সমাবেশস্থল প্রায় পরিপূর্ণ হয়ে যায়। রাতেই চলে মঞ্চ তৈরিসহ আনুষঙ্গিক কাজ। সমাবেশ সফল করতে ঢাকাবাসীসহ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা। শান্তিপূর্ণভাবে নেতাকর্মীদের আসার নির্দেশনাও দেওয়া হয়েছে। সকাল ১১টায় শুরু হবে বিভাগীয় সর্বশেষ গণসমাবেশ। আজকের গণসমাবেশ থেকে ঘোষণা করা হবে ১০ দফা। যার ওপর ভিত্তি করে শুরু হবে যুগপৎ আন্দোলন। ঘোষণা হতে পারে নতুন কর্মসূচি।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT