1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ ভূরাজনৈতিক ভুল হিসাব-নিকাশ: ইয়েমেন ও ইউএই নীতিতে ধাক্কা খেলেন মোহাম্মদ বিন সালমান শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রিয়াদে হুথি হামলায় নিহত আলেম মাওলানা নাসরুল্লাহর শেষ বার্তা: বাইতুল্লাহ যিয়ারতের আবেগঘন আকুতি

কাপুর পরিবারের বউ হলেন আলিয়া

তথ্য সংগ্রহেঃ মোঃ ইকবাল হোসেন শুভ email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৪৫৯ Time View

জল্পনা–কল্পনার অবসান হলো—এক হলেন আলিয়া ভাট আর রণবীর কাপুর। অবশেষে কাপুর পরিবারের বউ হলেন আলিয়া। বৃহস্পতিবার দুপুরে অত্যন্ত সাদামাটাভাবে বিয়ে করলেন বলিউডের সবচেয়ে জনপ্রিয় এবং চর্চিত জুটি।
মুম্বাইয়ের পালি হিলের ‘বাস্তু’তে বৃহস্পতিবার  আলিয়া-রণবীর পাঞ্জাবি রীতি অনুযায়ী গাঁটছড়া বাঁধলেন। এই বলিউড জুটি নিতান্তই ঘরোয়া এবং সাধারণভাবে বিয়ে, মেহেদি থেকে সব অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এর পেছনে নানান কারণ আছে বলে জানা গেছে। রণবীরের বাবা ঋষি কাপুর চেয়েছিলেন অনেক ধুমধাম করে ছেলের বিয়ের দিতে।

কিন্তু তিনি আজ নেই। আর করোনাও এখনো পুরোপুরি বিদায় নেয়নি। এদিকে খবর যে রণবীরও চাননি তাঁদের বিয়ে ঘিরে বেশি জাঁকজমক হোক। তিনিও চেয়েছিলেন তাঁদের বিয়েটা সাধারণ রাখতে। আর রণবীর সবকিছু ব্যক্তিগত রাখতে পছন্দ করেন। তাই সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি নেই।

 

সকাল দশটা নাগাদ আলিয়া আর রণবীরের গায়েহলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। এরপর বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। এই জুটির বিয়ে ঘিরে ছিল কড়া নিরাপত্তা। তাঁদের বিয়ের সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল ‘৯/১১’ এজেন্সিকে। তাই বাস্তুর বাইরে ছিল মুম্বাইয়ের এই নামকরা নিরাপত্তা সংস্থার ৪০ জন নিরাপত্তারক্ষী।বিশেষ নিরাপত্তারক্ষী ছাড়া বাস্তুর বাইরে মুম্বাই পুলিশ মোতায়েন করা হয়েছিল। কাপুর আর ভাট পরিবার থেকে মহেশ ভাট, সোনি রাজদান, শাহীন ভাট, কারিনা কাপুর খান, সাইফ আলী খান, কারিশমা কাপুর, নীতু কাপুর, রণধীর কাপুর, শ্বেতা নন্দা, নিখিল নন্দা, নব্যা নভেলি নন্দা, ঋধিমা কাপুরসহ আরও অনেকে তাদের বিয়ের সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া শ্লোকা আম্বানি, করণ জোহর, আকাঙ্ক্ষা রঞ্জন, আয়ান মুখার্জি, লাভ রঞ্জনকে এদিন বিয়েতে শামিল হতে দেখা গিয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT