1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজুসের শুভেচ্ছা: ফরিদপুর-৩ এমপি চৌধুরী নায়াব ইউসুফকে অভিনন্দন ফরিদপুরে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল মেহেগুনি গাছ, তিন ইজিবাইক ক্ষতিগ্রস্ত ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা কলাতলীতে ভয়াবহ বিস্ফোরণ: অনুমোদনহীন এলপিজি স্টেশনে আগুনে দগ্ধ ১৬ আপনি ভাবছেন নিজেই বেছে নিচ্ছেন? বাস্তবে আপনার জীবন চালাচ্ছে এআই! ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া!

‘টু স্টেট’ খ্যাত অভিনেতা শিব কুমার আর নেই

তথ্য সংগ্রহেঃ মোঃ ইকবাল হোসেন শুভ
  • Update Time : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২০৩ Time View

বলিউডের অভিনেতা ও চিত্রনাট্যকার শিব কুমার সুব্রামানিয়াম আর নেই। রোববার (১০ এপ্রিল) রাতে তার মৃত্যু হয়।

সোমবার (১১ এপ্রিল) সকালে এ সংবাদ জানান অভিনেতা আয়েশা রাজা। টুইটারে তিনি লেখেন, আর কী বললো আমার বন্ধু…শান্তিতে ঘুমিও, সব যন্ত্রণা থেকে মুক্তি পেলে।

তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে পরিচালক হনসল মেহতা টুইটারে তার শেষকৃত্যের কথা জানিয়েছেন। সোমবার ভারতের মুম্বাইয়ের মোক্ষধাম হিন্দু শ্মশানে তার শেষকৃত্য হবে।

গত তিন দশক ধরে হিন্দি ছবি ও ভারতের টেলিভিশন দুনিয়াকে সমৃদ্ধ করেছেন শিব কুমার।

১৯৮৯ সালে বিধু বিনোদ চোপড়ার ‘পরিন্দা’ ছবির সঙ্গে বলিউডে পা রেখেছিলেন তিনি। অনিল কাপুর, জ্যাকি শ্রফ, মাধুরী, নানা পাটকর অভিনীত এই ছবির চিত্রনাট্য লিখেছিলেন শিব কুমার নিজেই। পাশাপাশি এই ছবিতে অভিনয়ও করেছিলেন।

এছাড়া ‘টু স্টেট’ ছবিতে আলিয়া ভাটের বাবার ভূমিকায় শিব কুমারের অভিনয় নজর কেড়েছিল। রানি মুখোপাধ্যায়ের ‘হিচকি’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দায় ‘মুক্তি বন্ধন’ সিরিয়ালে তার অভিনয় আজও ভুলতে পারেনি দর্শকরা।

পরিন্দা’ ছাড়াও ‘১৯৪২ এ লাভ স্টোরি’, ‘হাজারো খাইয়েশে এয়সি’র মতো কিছু হিন্দি ছবির চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন শিব কুমার সুব্রামানিয়াম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT