1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

শাহজালালে দুই উড়োজাহাজের সংঘর্ষ

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৪০৭ Time View

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটো উড়োজাহাজের মধ্যে আবারও সংঘর্ঘের ঘটনা ঘটেছে। এতে বিমানের উড়োজাহাজ বোয়িং-৭৮৭ এবং বোয়িং-৭৩৭ এর ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার রাত সোয়া ৯টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ডানায় (উইং) বিমানেরই আরেকটি ৭৩৭ উড়োজাহাজের ডানা আঘাত করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমান দুটির মধ্যে একটি আগে থেকেই পার্ক করা অবস্থায় ছিল। অন্যটি যাত্রী নামিয়ে পার্কিংয়ের দিকে আসছিল। তখনই এই সংঘর্ষ হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সংঘর্ষের কারণে ৭৮৭ উড়োজাহাজের ডান পাশের ডানা এবং ৭৩৭ উড়োজাহাজের বাম পাশের ডানা ক্ষতিগ্রস্ত হয়।

জানা যায়, বিমানের সুপরিসর বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজটি সিঙ্গাপুর থেকে এসে সন্ধ্যায় শাহজালালে অবতরণ করে। রাত ৯টা ২০ মিনিটে উড়োজাহাজটি নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গারে নিয়ে যাওয়ার সময় অঘটনটি ঘটে। সেখানে আগে থেকে রাখা বোয়িং ৭৩৭ এর বাম পাশের ডানায় সঙ্গে ড্রিমলাইনারের ডান পাশের ডানা আঘাত করে।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বিমানের প্রকৌশল বিভাগের একটি দল ঘটনাস্থল পরির্দশন করেছে। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

তবে দুর্ঘটনায বোয়িং-৭৩৭ এর বাম দিকের উইংয়ের লাইটের ওপরে ক্ষতিগ্রস্ত হয়, বোয়িং-৭৮৭ এর ডান উইংয়ের নিচের অংশে আঁচড় লাগে। এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানতে ইঞ্জিনিয়ারিং বিভাগ কাজ করছে।

এর আগে গত ১০ এপ্রিল বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমানের একটি বোয়িংয়ের আরেকটি বোয়িংয়ের সঙ্গে ধাক্কা লাগলে দুটো উড়োজাহাজই কিছু দিনের জন্য বসে যায়। সে ঘটনায় গত ১১ মে বিমানের মুখ্য (প্রিন্সিপাল) প্রকৌশলীসহ পাঁচজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এরপর গত ৪ জুন বিমানের দাঁড়িয়ে থাকা একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলার একটি ব্যাগবাহী ট্রলি এসে ধাক্কা দিলে উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।

গত ১৬ জুন বিমানের একটি বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ যাত্রী নামানোর পর অঘটনের শিকার হয়। নিয়মানুযায়ী বোর্ডিং ব্রিজের সঙ্গে উড়োজাহাজের দরজার সংযোগ না খুলেই সেটি পার্কিংয়ে নেওয়ার জন্য ধাক্কা (পুশব্যাক) দিতে শুরু করেন রক্ষণাবেক্ষণে নিযুক্ত কর্মীরা।

ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেওয়ার পর ৭৪ জন যাত্রী নিয়ে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘টেকনিক্যাল ল্যান্ডিং’ করে বিমানের অভ্যন্তরীণ রুটের ড্যাশ-৮ উড়োজাহাজটি।

এতে কোনো ক্ষয়ক্ষতি হযনি জানালেও বিমান কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি করে।

বর্তমানে বিমানের বহরে থাকা ২১টি উড়োজাহাজের মধ্যে ছয়টি ড্রিমলাইনার।

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT