1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

হাতিয়ায় ৭ মণের শাপলা পাতা মাছ ঘিরে উৎসুক জনতার ভিড়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ Time View
হাতিয়ার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়া বিশাল আকৃতির শাপলা পাতা মাছটি আড়তে দেখার জন্য উৎসুক মানুষের ভিড়।
ছবি : সংগৃহীত।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে জেলেদের জালে প্রায় ৭ মণ (২৮০ কেজি) ওজনের একটি বিশালাকার শাপলা পাতা (স্টিনগ্রে) মাছ ধরা পড়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চেয়ারম্যান ঘাটের একটি আড়ত থেকে মাছটি ৮২ হাজার টাকায় কিনে নেন স্থানীয় এক ব্যবসায়ী।

স্থানীয় আড়তদার আকবর হোসেন জানান, হাতিয়ার ভাসানচরের কাছে মেঘনা নদীতে গাজী মেম্বারের মাছ ধরার ট্রলারের জেলেরা চরঘেরা জাল ফেললে বিশাল এই শাপলা পাতা মাছটি আটকা পড়ে। পরবর্তীতে বিক্রির জন্য বুধবার দুপুরে মাছটি চেয়ারম্যান ঘাটের আড়তে আনা হলে তা উন্মুক্ত ডাকে বিষু বেপারী নামের এক ব্যবসায়ী ৮২ হাজার টাকায় কিনে নেন।

ব্যবসায়ী বিষু বেপারী জানান, বেশি লাভে বিক্রির উদ্দেশ্যে মাছটি ঢাকা অথবা চট্টগ্রামের পাইকারি বাজারে পাঠানোর পরিকল্পনা করছেন তিনি।

সংরক্ষণ আইন ও সরকারি বক্তব্য: হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা সুবর্ণচর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়জুর রহমান বলেন, চরঘেরা জালে জোয়ারের পানি নেমে যাওয়ার পর মাছ আটকা পড়ে। নদীতে এ ধরনের চরঘেরা জাল ব্যবহার করা নিষিদ্ধ।

তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মৎস্য আইনে শাপলা পাতা মাছ ধরা সরাসরি নিষিদ্ধ না হলেও ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২’ অনুযায়ী শাপলা পাতা বা পাতা মাছ শিকার ও বিপণন সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT