1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

ফলন না আসায় বিপাকে পঞ্চগড়ের কুমড়া চাষি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১২৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :


পঞ্চগড়ে বিপুল পরিমাণ জমিতে মিষ্টি কুমড়ার আবাদ করে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন এক কৃষি উদ্যোক্তা। গাছে প্রচুর ফুল এলেও ফলন না হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

ক্ষতিগ্রস্ত কৃষি উদ্যোক্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন জেলার বিভিন্ন এলাকায় প্রায় ১৮০ বিঘা জমি বর্গা নিয়ে মিষ্টি কুমড়ার চাষ করেন। তার দাবি, চাষাবাদে প্রায় ৪০ লাখ টাকা ব্যয় হলেও গাছে কোনো কুমড়া ধরেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলু চাষে লোকসানের পর নতুন করে লাভের আশায় তিনি মিষ্টি কুমড়ার আবাদ শুরু করেন। নির্দিষ্ট একটি কোম্পানির বীজ ব্যবহার করে জমিতে নিয়মিত সেচ, সার ও কীটনাশক প্রয়োগ করা হয়। গাছের বৃদ্ধি স্বাভাবিক থাকলেও নির্ধারিত সময় পার হলেও ফলন আসেনি।

কৃষকের অভিযোগ, বীজের ত্রুটির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি সংশ্লিষ্ট বীজ কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।

জমির মালিক ও শ্রমিকরাও জানান, একই এলাকার অন্য জমিতে ভালো ফলন হলেও এ জমিতে কেবল গাছ ও ফুল দেখা যাচ্ছে, ফল নেই। এতে শ্রমিকদের মজুরি এবং জমির বর্গার টাকাও অনিশ্চয়তায় পড়েছে।

এদিকে কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকের অভিযোগের পর মাঠ পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT