দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর এই আগমনকে কেন্দ্র করে সিলেটজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা এবং সিসিকের উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণে আয়োজন করা হচ্ছে এক বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা।
রাষ্ট্রপতির এই সফরের সার্বিক অগ্রগতি ও প্রস্তুতি সম্পর্কে জানাতে বৃহস্পতিবার বঙ্গভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সাক্ষাৎ শেষে সিসিক প্রশাসক জানান, রাষ্ট্রপতিকে স্বতঃস্ফূর্ত স্বাগত জানাতে সংবর্ধনার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং এই আয়োজনে নগরবাসীর আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে।
সফরসূচি অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেলে সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। অনুষ্ঠানসূচি শেষে ওই দিন সন্ধ্যায়ই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। রাষ্ট্রপতির সফরকে নির্বিঘ্ন ও সফল করতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।