1. admin@banglarakash.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বগুড়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, আহত মন্ত্রী ঢাকায় স্থানাস্তরিত খুলনা জেনারেল হাসপাতাল: লালফিতার ফাঁসে বন্দি চিকিৎসাসেবা, দ্রুত নতুন ভবনের কাজ শেষের দাবি ডি-ডে থেকে ‘হতাশার দিন’: একতরফা নীতিতে ফিকে হচ্ছে আমেরিকার বিশ্ব আধিপত্য বরাদ্দ করা কক্ষে উইপোকার উপদ্রব, মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা এক বছরের অপেক্ষাতেও ঝুলছে পরীক্ষা, প্রাথমিক প্রধান শিক্ষক পদে প্রার্থী ৭ লাখ শরতে পানি কমে রূপের ভিন্ন মাত্রা, ভোলাগঞ্জ সাদাপাথরে পর্যটকদের ঢল বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নেপালি ফুটবলারদের জয়জয়কার: নেপথ্যে কম খরচ ও খেলার আগ্রহ সবুজে মোড়ানো পৃথিবী: বিশ্বের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন দেশে?

রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View
ঢাকার শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি ও ব্যানারের দৃশ্য।
গণভোটের রায় বাস্তবায়ন ও নিত্যপণ্যের দাম কমানোসহ একাধিক দাবিতে ঢাকার শাপলা চত্বর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়া ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশ। (ছবি: সংগৃহীত)

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসনসহ একাধিক জনস্বার্থসংশ্লিষ্ট দাবিতে ১১ দলীয় ঐক্যের ব্যানারে চট্টগ্রাম অভিমুখে শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা ঘটে।

সমাবেশে স্বাগত ও উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। এরপর জোটের শীর্ষ নেতারা বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি ও বিরোধীদলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বক্তব্য প্রদান শেষে সকাল ৮টায় গাড়িবহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে লংমার্চ যাত্রা করে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চট্টগ্রাম পৌঁছানোর পথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হবে। পথসভার স্থানসমূহ হলো—

  • নারায়ণগঞ্জ: কাঁচপুর ব্রিজের নিকটস্থ ট্রাকস্ট্যান্ড
  • কুমিল্লা: পদুয়ার বাজার বিশ্বরোড
  • ফেনী: মহীপাল
  • চট্টগ্রাম: মিরসরাই

পরিশেষে চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদিঘি ময়দানে এক বিশাল জনসভার মাধ্যমে দিনব্যাপী এই লংমার্চ কর্মসূচির সমাপ্তি ঘটবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT