1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
টোকিওতে তারেক রহমান ও তাকাইচি সানায়ের শীর্ষ বৈঠক: ৫ বছরে ১ ট্রিলিয়ন ইয়েন জাপানি বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ভোট জালিয়াতির তথ্য দিলে ১০ লাখ ডলার পুরস্কারের ঘোষণা ট্রাম্পের ঘূর্ণিঝড় ‘অর্নব’-এর প্রভাবে চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা, বাড়ছে সাগরের উত্তালতা টেক্সটাইলে দক্ষ প্রকৌশলী গড়ে তুলে বিদেশি নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির মাদরাসায় শারীরিক শাস্তি ও অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মিজানুর রহমান আজহারী নারায়ণগঞ্জে বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: হত্যা অভিযোগ স্বজনদের, স্বামী আটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক: প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্ত এনসিটিবির খুলনায় বকেয়া ভাড়া নিয়ে দ্বন্দ্ব: বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটের মৃত্যু জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা বিএনপির

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১১২ Time View
মরহুমা বেগম খালেদা জিয়ার একটি স্মারক ছবি।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে মিলাদ ও দোয়া মাহফিলের আহ্বান জানিয়েছে দলটি।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৫ আগস্ট) নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় কেন্দ্রীয়ভাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। ঢাকা সহ দেশজুড়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের এই কর্মসূচিতে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ চিকিৎসা শেষে গত বছরের ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী দেশের প্রথম নারী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে তাঁর জন্ম। ১৯৮১ সালে স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনীতিতে এসে তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলন ও প্রতিটি জাতীয় নির্বাচনে অপরাজিত থেকে বাংলাদেশের রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT