1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আটককৃতদের আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের তরুণদের আন্দোলন চালিয়ে যাওয়ার জোরালো আহ্বান, নরেন্দ্র মোদিকে খোলা চ্যালেঞ্জ রাহুল গান্ধীর ৪৫ বলে সেঞ্চুরি: গেইলকে টপকে হোপের নতুন রেকর্ড জোহর রাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু ১০ অক্টোবর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা শিশু হাসপাতালে ১০৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রসব-পরবর্তী বিষণ্নতা বা পোস্টপার্টাম ডিপ্রেশন কেন হয়? বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ও সচেতনতার আহ্বান দেবিদ্বারে পুলিশ দেখে স্ট্রোক করা নারীর মৃত্যু ত্রিশালে আইল্যান্ডে বরযাত্রীবাহী বাস, আহত একাধিক

নলছিটিতে একই ভবনের দুই ফ্ল্যাটে চুরি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৮০ Time View
ঝালকাঠির নলছিটির হাইস্কুল সড়কের ‘স্বর্ণা ভিলা’ ভবন, যেখানে তালা ভেঙে দুটি ফ্ল্যাটে চুরি ও নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুটের ঘটনার পর তদন্তে গৃহবধূর ঘরের মেঝেতে রক্তের দাগ দেখা যাচ্ছে।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

ঝালকাঠির নলছিটি পৌর শহরের একটি আবাসিক ভবনের দুই ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে শহরের হাইস্কুল সড়ক এলাকার ‘স্বর্ণা ভিলা’ নামক ভবনে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভবনটির দ্বিতীয় তলার দুটি ফ্ল্যাটে প্রবাসী জামাল হোসেন ও স্কুলশিক্ষক মাকসুদা বেগম ভাড়া থাকেন। মঙ্গলবার সন্ধ্যার পর দুই পরিবারই নিজ নিজ ফ্ল্যাটে তালা দিয়ে বাইরে যান। রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে চোরেরা দরজার তালা ভেঙে দুই ফ্ল্যাটে প্রবেশ করে।

দুষ্কৃতকারীরা ঘরের আলমারি ভেঙে প্রবাস ফেরত জামাল হোসেনের ফ্ল্যাট থেকে নগদ ৮০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার এবং শিক্ষিকা মাকসুদা বেগমের ফ্ল্যাট থেকে নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। রাতে পরিবারের সদস্যরা বাসায় ফিরে চুরি হওয়ার বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে নলছিটি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, চোর চক্রটির খোঁজে ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশ। তালা ভাঙার সময় চোরের হাত কেটে গিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ ঘরের মেঝেসহ বাইরের প্রধান সড়ক পর্যন্ত রক্তের দাগ পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT