বাংলার আকাশ ডেস্ক :
রোববার (১৪ জুন) ভোর থেকে শুরু করে সারাদিনজুড়ে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট ও ফুটবলের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে রয়েছে ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচসহ বিভিন্ন দলের লড়াই।
দিনের শুরুতে ক্রিকেটে দেখা যাবে ভারতের মাঠে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ। ম্যাচটি অনুষ্ঠিত হবে বেলা ২টায়।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে একাধিক ম্যাচ থাকছে রোববার—
সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেল।
বিশ্বকাপ ফুটবলে রোববার ভোর থেকে শুরু হবে একাধিক ম্যাচ, যেখানে খেলবে ব্রাজিলও।
ফুটবলের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে।
দিনজুড়ে খেলাপ্রেমীদের জন্য থাকছে টানা আন্তর্জাতিক ক্রিকেট ও ফুটবলের উত্তেজনাপূর্ণ আয়োজন।