1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
অনুমোদন ছাড়াই গুদামে ২৮৮ বস্তা সার মজুত: মাগুরায় ব্যবসায়ী কারাদণ্ড ও জরিমানার মুখে নীলফামারীতে কেমিক্যালযুক্ত শিশুখাদ্য কারখানা জব্দ: জরিমানা ও পৌনে ৬ লাখ টাকার পণ্য ধ্বংস আবারও আড়াই দিনে টেস্ট হারের শঙ্কায় পাকিস্তান! চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন ও ম্যানচেস্টার ইউনাইটেডের বড় জয় ‘লংমার্চের গাড়ি কি পানিতে নাকি তেলে চলে?’: বিরোধী দলকে শামা ওবায়েদের প্রশ্ন ভাঙ্গায় বাসের নিচে মোটরসাইকেল: পিষে টেনে নিয়ে গেল ২০০ মিটার, নিহত ২ ৫৭ বছরের আইনি লড়াইয়ের অবসান: ফরিদপুরে ঢোল পিটিয়ে জমি ফেরত দিলেন আদালত ফরিদপুরে ৫ দিন ধরে নিখোঁজ নারী, উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের ফরিদপুরে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু: ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২০, তিনদিনে দুই জনের মৃত্যু ৮ মাসে ২২৪ শিক্ষার্থীর আত্মহত্যা: আত্মহত্যার চেষ্টাকে অপরাধ নয়, রোগ হিসেবে দেখার আহ্বান

হামের টিকা কর্মসূচি শুরু: ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩০৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

হাম প্রতিরোধে আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, রোববার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কার্যক্রম শুরু হবে। যেসব এলাকায় হাম সংক্রমণ বেশি, সেসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে এই কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, হাম আক্রান্ত রোগীদের মধ্যে বেশিরভাগই ৬ মাস থেকে ৫ বছরের শিশু। এ কারণে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হবে। এমনকি যারা আগে টিকা পায়নি, তাদেরও টিকা দেওয়া হবে।

অসুস্থ বা সন্দেহজনক আক্রান্তদের ক্ষেত্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়ার ব্যবস্থা থাকবে বলেও জানান মন্ত্রী।

কর্মসূচির আওতায় যেসব উপজেলা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো বরগুনা সদর, পাবনা সদর, ঈশ্বরদী, চাঁদপুর সদর, হাইমচর, কক্সবাজারের মহেশখালী ও রামু, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ, ময়মনসিংহ সদর, ত্রিশাল, তারাকান্দা, রাজশাহীর গোদাগাড়ী, বরিশালের মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ, নওগাঁর পোরশা, যশোর সদর, নাটোর সদর, মুন্সীগঞ্জ সদর, লৌহজং, শ্রীনগর, মাদারীপুর সদর, ঢাকার নবাবগঞ্জ, ঝালকাঠির নলছিটি এবং শরীয়তপুরের জাজিরা।

মন্ত্রী আরও বলেন, “আমরা করোনার মতো সংক্রমণ মোকাবিলা করতে পেরেছি, তাই হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।”

তিনি জানান, কর্মসূচি চলাকালে তিনি ঢাকার নবাবগঞ্জ পরিদর্শন করবেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে কার্যক্রম তদারকি করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT