1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪১৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মের নেতাদের সরকারি সম্মানি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো ইতোমধ্যেই বাস্তবায়ন শুরু হয়েছে।

তিনি বলেন, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছেন তাদের জন্য আর্থিক সহায়তা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বৈষম্য দূর করার কাজ করা হবে। ভোটের কালি মুছে যাওয়ার আগেই এসব প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে, যা চার কোটি পরিবার পর্যায়ক্রমে পাওয়া যাবে। ১৪ এপ্রিল থেকে কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হবে। ১৬ মার্চ থেকে দিনাজপুরে খাল খননের কর্মসূচি শুরু হচ্ছে। এছাড়া ধর্মীয় নেতাদের জন্য আর্থিক সহায়তা প্রদানের পাইলট প্রজেক্টও চালু হয়েছে।

তিনি বলেন, দেশের নাগরিকদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার মাধ্যমে দেশকে শক্তিশালী করতে চান। নাগরিকদের দুর্বল করলে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না, তাই তাদের ধীরে ধীরে শক্তিশালী করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT