1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

সবাই ধৈর্য ধরুন, ফ্যামিলি কার্ড পাবেন সবাই: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২০৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার প্রধান তারেক রহমান জনগণের সঙ্গে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছেন। তিনি জানান, ফ্যামিলি কার্ড শুধু আর্থিক সুবিধা নয়, নারীদের জন্য ক্ষমতার প্রতীক হিসেবেও কাজ করবে। এই কার্ড পরিবারের প্রধান হিসেবে নারীদের আত্মবিশ্বাস এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে।

মির্জা ফখরুল বলেন, প্রাথমিকভাবে দেশের ১৪টি ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। তবে সব মা-বোনেরা এই সুবিধা পাবে। এমনকি জেলা প্রশাসকও যেহেতু নারী, তিনি এই কার্ড পাবেন। প্রতিটি ঘরে এই কার্ড পৌঁছে দেওয়া হবে, এটি কেবল সময়ের ব্যাপার।

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ঈদগাহ আলিম মাদরাসা মাঠে মঙ্গলবার (১০ মার্চ) তিনি আরও জানান, তার এই নির্বাচনে নির্বাচিত হওয়ার উদ্দেশ্য জনগণের সেবা করা। আগামীতে মেডিকেল ভর্তি, বিশ্ববিদ্যালয় এবং এয়ারপোর্ট সুবিধা চালু করা হবে।

মির্জা ফখরুল বলেন, এই অঞ্চলের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড কৃষি। তাই কৃষিভিত্তিক শিল্প ও কর্মসংস্থান বাড়ানো হবে। এছাড়া শিক্ষিত যুবকদের জন্য আইটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারা ঘরে বসে মাসে উল্লেখযোগ্য আয় করতে পারে।

তিনি যুবকদের মাদকাসক্তি রোধে সামাজিক আন্দোলনের আহ্বান জানান। পুলিশ ও প্রশাসনের পাশাপাশি পরিবারের সদস্যরাও এ ক্ষেত্রে এগিয়ে আসবেন।

মহাসচিব শেষ বলেন, কার্ড বিতরণ নিয়ে কেউ হতাশ হবেন না। সবাই এই সুবিধা পাবেন, শুধুমাত্র ধৈর্য ধরার প্রয়োজন। তিনি আশ্বাস দেন, তার লক্ষ্য শুধুমাত্র জনগণের কল্যাণে কাজ করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT