1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

স্বল্প আয়ের পরিবারকে সহায়তায় আসছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি, আবেদন করবেন যেভাবে….

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪৮ Time View

বাংলার আকাশ ডেস্ক:

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে পড়া দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারকে সহায়তা দিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় নির্বাচিত পরিবারগুলোকে নিয়মিত নগদ সহায়তা প্রদান করা হবে। সহায়তার অর্থ পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কর্মসূচি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে পরিবারের তথ্য সংরক্ষণ করা হবে এই ডেটাবেসে।

অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রয়োজন হবে:

১. জাতীয় পরিচয় পত্র নম্বর

২. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি

৩. নিজের নামে রেজিস্ট্রেশন করা একটি সচল নম্বর ৷

প্রথম ধাপে দেশের কয়েকটি নির্দিষ্ট এলাকায় পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তায় উপকারভোগীদের তালিকা প্রণয়ন করে ধাপে ধাপে সারা দেশে কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

এদিকে কর্মসূচি তদারকিতে একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT