1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

৯৯৯-এ ফোন পেয়ে রাস্তার পাশ থেকে হাত-পা বাঁধা নারীকে উদ্ধার করলো পুলিশ

banglarakash
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩৬৫ Time View

পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশ হাত-পা বাঁধা অচেতন অবস্থায় ৩২ বছর বয়সী এক নারীকে রাস্তার পাশ থেকে উদ্ধার করেছে।

রবিবার বিকেলে উদ্ধার হওয়া ওই নারী বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। উদ্ধারের সময় ওই নারীর শরীরে মরিচের গুড়া দিয়ে লেপটানো ছিল। ভুক্তভোগী ওই নারীর বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে।

স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে গামছা দিয়ে হাত-পা বাঁধা অবস্থান ওই নারীকে আলামকাঠী গ্রামে পিরোজপুর-নাজিরপুর সড়কের একটি পার্শ্ব রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে অবহিত করে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

তবে ভুক্তভোগী নারী জানিয়েছে, সকাল সাড়ে ১১টার দিকে পিরোজপুর থেকে অটোরিকশাযোগে নাজিরপুর যাওয়ার পথে বাইপাস এলাকায় তার পরিচিত ৪ জন অটোরিকশাটিতে উঠে তার চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে তাকে আবার অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে রাখে। এছাড়া সে আর কিছুই বলতে পারেনি।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, পুলিশের জরুরি সেবা ৯৯৯- এ ফোন পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেছে। ওই নারীর ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বলা যাবে সে ধর্ষণের শিকার হয়েছে কিনা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT