1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

সৌদির তেল স্থাপনায় হামলার হুমকি

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৩৪৬ Time View

সৌদি নেতৃত্বাধীন আরব জোট যদি ইয়েমেন থেকে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস চুরি করা বন্ধ না করে তাহলে সৌদি আরবের তেল স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এমন হুমকি দিয়েছেন দেশটির সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের উপদেষ্টা মোহাম্মদ তাহির আনাম।

তিনি বলেন, জাতিসংঘের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি চলছে তা লঙ্ঘন করে ইয়েমেনের তেল এবং গ্যাস চুরি করার কোন সুযোগ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে ইয়েমেনের সেনারা দেবে না।

ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের আরেক উপদেষ্টা মোহাম্মদ মুফতাও সতর্ক করে বলেন, যে সব জাহাজ ইয়েমেনের অপরিশোধিত তেল এবং গ্যাস লুটের কাজে জড়িত তাদের ওপর সরাসরি হামলা হতে পারে।

ইরনার খবরে বলা হয়, কয়েকদিন আগে ইয়েমেন থেকে ২০ লাখ ব্যারেলের বেশি তেল চুরি করে সৌদি আরবের একটি ট্যাংকার থাইল্যান্ডের শ্রিরাচা বন্দরে ভিড়েছে বলে অভিযোগ উঠেছে। এরপর ইয়েমেনের এ দুই রাজনৈতিক নেতা সৌদি স্বার্থে হামলা চালানোর হুমকি দিলেন।

ইয়েমেনের সরকারি কর্মকর্তারা বলেছেন, দেশের দক্ষিণাঞ্চলীয় শাবওয়াহ প্রদেশের উপকূল থেকে যেমন সৌদি আরব ও তার মিত্ররা ইয়েমেনের তেলবাহী জাহাজ লুট করে নিচ্ছে তেমনি তারা ওই প্রদেশ থেকে প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেল চুরি করছে।

এ অবস্থা চলতে থাকলে ইয়েমেনের সেনারা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের তেল ও গ্যাস শোধনাগারগুলোতে হামলা চালাবে। এমনকি সমুদ্রে তাদের তেলবাহী জাহাজেও হামলা হতে পারে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT