1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আটককৃতদের আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের তরুণদের আন্দোলন চালিয়ে যাওয়ার জোরালো আহ্বান, নরেন্দ্র মোদিকে খোলা চ্যালেঞ্জ রাহুল গান্ধীর ৪৫ বলে সেঞ্চুরি: গেইলকে টপকে হোপের নতুন রেকর্ড জোহর রাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু ১০ অক্টোবর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা শিশু হাসপাতালে ১০৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রসব-পরবর্তী বিষণ্নতা বা পোস্টপার্টাম ডিপ্রেশন কেন হয়? বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ও সচেতনতার আহ্বান দেবিদ্বারে পুলিশ দেখে স্ট্রোক করা নারীর মৃত্যু ত্রিশালে আইল্যান্ডে বরযাত্রীবাহী বাস, আহত একাধিক

সেনা কর্মকর্তার ভূয়া পরিচয়ে বিয়ে, বাক্যালাপে ফেঁসে গেলেন যুবক

BanglarAkash desk
  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩৪৯ Time View

সেনা বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে বিয়ে করার অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ফয়সাল আহমেদ (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৬টি সিম কার্ড, নগদ ৩৮ হাজার ৮২০ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

গত রবিবার (২৯ জুন) রাতে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নাওড়া আড়পাড়া গ্রাম থেকে ওই প্রতারককে জনতা আটক করে যৌথবাহিনীর কাছে সোপর্দ করে। গ্রেপ্তার ভুয়া সেনা সদস্য হলেন- নরসিংদী জেলার মেহেরপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে।

পরে রবিবার (২৯ জুন) রাতে শ্বশুরবাড়িতে এলে আর্থিক সংক্রান্ত একটি বিরোধের সৃষ্টি হলে ফয়সালের বাক্যালাপে স্থানীয়দের সন্দেহের সৃষ্টি হলে তাকে আটক করেন।

সংবাদ পেয়ে কাশিয়ানী আর্মি ক্যাস্পের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে ফয়সাল আহমেদকে আটক করে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেনাবাহিনীর ভুয়া পরিচয় দিয়ে বিয়ে করেছেন বলে স্বীকার করেন। যৌথবাহিনী এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৬টি সিম কার্ড, নগদ ৩৮ হাজার ৮২০ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে। পরে যৌথবাহিনী ফয়সাল আহমেদকে কাশিয়ানী সেনা ক্যাম্পে নিয়ে আসে এবং পরে কাশিয়ানী থানার হস্তান্তর করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT