1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকাসহ ১১ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিমি বেগে দমকা হাওয়ার শঙ্কা আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার হরমুজ প্রণালীতে উত্তেজনা, একাধিক ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার অভিযোগ ব্রাজিলসহ রোববারের খেলার পূর্ণ সূচি এফবিআই ড্রোনে অনুপ্রবেশের দাবি, বিশ্বকাপ ঘিরে নতুন সাইবার হুমকি নিখোঁজের ২৪ ঘণ্টা পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে ধোঁয়াশা, পাল্টাপাল্টি বক্তব্যে বাড়ছে জল্পনা ফরিদপুরে হামের প্রকোপ অব্যাহত, একদিনে আক্রান্ত আরও ২০ জন

সিনেমার নামকরণে ‘দ্য’ ব্যবহারের ব্যাখ্যা দিলেন অনন্ত

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৩১১ Time View

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত তিনটি সিনেমার মধ্যে অন্যতম অনন্ত জলিলের দিন: দ্য ডে। সিনেমাটিকে ঢাকাই ছবির ইতিহাসের সর্বোচ্চ বাজেটের বলা হচ্ছে।

সিনেমাটি ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনার একটি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। এটি পরিচালনা করছেন ইরানি পরিচালক মোর্তেজা অতাশজমজম। সিনেমার বেশিরভাগ শুটিং হয়েছে ইরানে, তুরস্কে ও আফগানিস্তানে।

মুক্তির পর সিনেমাটি দারুণ সাড়া ফেলেছে। এখনো কোনো কোনো প্রেক্ষাগৃহে হাউজফুল চলছে।

এমন সফলতার মধ্যেও সিনেমার নামকরণ নিয়ে ট্রল, মিম চলেছে। অনন্ত জলিলের সিনেমায় কেন বাংলার পাশাপাশি ইংরেজি অর্থটি ব্যবহৃত হয় এবং ‘দ্য’ ব্যবহার হয় তা নিয়ে চলেছে তুমুল আলোচনা-সমালোচনা।

কেন এমনটি করেন এবার সে জবাব দিয়েছেন অনন্ত জলিল নিজেই।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ ব্যবসায়ী, প্রযোজক ও অভিনেতা জানান, বিশ্বব্যাপী পরিচিতি দিতেই নিজের সিনেমায় আন্তর্জাতিক ভাষা ইংরেজির ব্যবহার করেন।

তিনি বলেন, দিন তো একটি শব্দ। আমরা তো অর্ধেক বলতে পারি না। ইংলিশ নামটা রাখার কারণ, বিভিন্ন দেশে সেন্সর হবে ছবিটা। এখন অন্য ভাষার মানুষেরা কীভাবে বুঝবে ছবির নামের অর্থ। বাংলা ছবির নামের অর্থ অন্য ভাষাভাষিদের বুঝাতেই তো মাথা নষ্ট হওয়ার উপক্রম।

সব ছবিতেই যে ‘দ্য’ ব্যবহার করছেন তেমনটি কিন্তু নয়। উপযুক্ত স্থানেই ইংরেজির এই গ্রামাটিক্যাল আর্টিক্যালটি ব্যবহার করেছেন বলে মনে করিয়ে দিলেন অনন্ত।

এ অভিনেতা বলেন, আমি যখন আমার প্রথম ছবিটির নাম রাখি খোঁজ তখন (এর ইংলিশ টার্ম) দ্য সার্চ দিই। আর যে ছবির নাম ইংরেজিতে সেখানে তো আর বাংলা নাম রাখতে হয়নি (দ্য এর ব্যবহারও হয়নি)। যেমন- মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম টু, দ্য স্পিড। আবার আমি ছবির নাম দিলাম  – হৃদয় ভাঙা ঢেউ। তখন ইংলিশে ট্যাগ দিলাম – হার্ট ব্রেকিং ব্লো। তখন কিন্তু আমাকে ‘দ্য’ ব্যবহার করতে হয়নি। তখন ‘দ্’ ব্যবহার করলে বিষয়টি হাস্যকর হয়ে যেত।

এরপর সমালোচনার বিষয়ে এ তারকা বলেন, দ্য এর ব্যবহার হলিউড, বলিউডে অনেক করা হয়। কিন্তু তাদের নাম নিয়ে তো সমালোচনা হয় না।

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT