1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

সালমান খানকে হুমকির ঘটনায় গ্রেফতার ১

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৩৪২ Time View

বলিউডে ভাইজানখ্যাত সালমান খান ও তার বাবা সেলিম খানকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

দিল্লি পুলিশের একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, বলিউড সুপারস্টার সালমান খান ও তার বাবা সেলিম খানকে হুমকি দিয়ে চিঠি পাঠানোর ঘটনার তদন্তে সাফল্য পেয়েছে পুলিশ।

সূত্রের খবর, পুলিশ মহাকাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সালমানকে হুমকি দিয়ে চিঠি পাঠানোর ব্যাপারে সে অনেক কিছু পুলিশকে জানিয়েছে।

পুলিশের একটি সূত্রের দাবি, এ ঘটনায় গ্যাংস্টার লওরেন্স বিষ্ণোইয়ের যোগসাজশ রয়েছে। মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের একটি টিম গ্যাংস্টার লওরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করার জন্য দিল্লি পৌঁছেছে। সেলিম খান ও সালমান খানকে হুমকি দিয়ে চিঠি পাঠানোর ঘটনায় তার ভূমিকা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।

এদিকে সেলিম খান ও সালমান খানের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। সালমান খানের বান্দ্রার বাড়ির নিরাপত্তাও অনেকটা বাড়ানো হয়েছে বলে খবর। সালমানের দুই নিরাপত্তারক্ষীর জবানবন্দিও রেকর্ড করা হয়েছে বলে শোনা যাচ্ছে।

তবে সংবাদ সংস্থা সূত্রে খবর, মুম্বাই পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে বলিউডের ভাইজান জানিয়েছেন, সম্প্রতি তিনি কোনোরকম হুমকি ফোন বা চিঠি পাননি। বরং অনেক দিন আগেই হুমকি চিঠি পেয়েছেন তিনি।

২৮ বছরের তরুণ গায়ক সিধু মুসেওয়ালার সঙ্গে যে ঘটনা ঘটেছে সালমান খান ও সেলিম খানের সঙ্গে একই ঘটনা ঘটবে। এমন একটি হুমকি চিঠি এসেছিল বলে খবর পাওয়া যায়। কিন্তু ভাইজানের জবান অনুযায়ী, বর্তমানে এমন কোনো ঘটনা ঘটেনি।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT