1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

সরকারের কোন মন্ত্রণালয়ে কত পদ খালি?

banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৩০২ Time View

সরকারি প্রশাসনে অনুমোদিত ১৯ লাখ ১৫১ পদের বিপরীতে কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন ১৩ লাখ ৯৬ হাজার ৮১৮ জন। বর্তমানে চার লাখ ৮৯ হাজার ৯৭৬ পদ শূন্য রয়েছে।

প্রকাশিত সর্বশেষ বেসামরিক কর্মকর্তা-কর্মচারীর পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি পদ খালি আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। এই মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থায় শূন্যপদের সংখ্যা ৭৪ হাজার ৫৭৪টি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ হাজার ৭৯০টি পদ খালি আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে। দুই মন্ত্রণালয়ে মোট শূন্য পদের সংখ্যা এক লাখ ১৯ হাজার ৩৬৪টি।

অর্থ মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থায় শূন্যপদ রয়েছে ২৬ হাজার ১৭৪টি, রেল মন্ত্রণালয়ে শূন্যপদ ১৫ হাজার ১১৩টি, কৃষি মন্ত্রণালয়ে ৯ হাজার ৭৯৬, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ছয় হাজার ২৭৪, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে ৫৮৭, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ৫৮৫, শিক্ষা মন্ত্রণালয়ে আট হাজার ৫৮৯ ও নির্বাচন কমিশনে ৫৬১টি।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থায় শূন্যপদের সংখ্যা দুই হাজার ২৭৪, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সাত হাজার ৪০৭, খাদ্য মন্ত্রণালয়ে ছয় হাজার ৯৮, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ২০ হাজার ৩৮৯, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে দুই হাজার দুই, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দুই হাজার ৪৫, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ৮৩৭টি শূন্যপদ রয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থায় খালি পদের সংখ্যা এক হাজার ৫৭, ভূমি মন্ত্রণালয়ে চার হাজার ১৭, আইন মন্ত্রণালয়ে এক হাজার ৬৯১, স্থানীয় সরকার বিভাগে চার হাজার ৯৮৮, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ৯ হাজার ১৩২, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে চার হাজার ৩৯৯ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে শূন্য পদের সংখ্যা এক হাজার ১৫৫।

এ ছাড়া সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থায় শূন্যপদের সংখ্যা চার হাজার ৫৩১, পরিকল্পনা মন্ত্রণালয়ে এক হাজার ৭৭৬, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে ৪০৩, প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই হাজার ১৪০, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে এক হাজার ৯৪৪, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে ৬২৪, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এক হাজার ২১৪ এবং বাণিজ্য মন্ত্রণালয়ে শূন্যপদের সংখ্যা ২৫০টি।

বেসামরিক কর্মকর্তা-কর্মচারীর পরিসংখ্যান-২০২১ অনুসারে, সরকারি মোট পদের সংখ্যা ১৯ লাখ ১৩ হাজার ৫২। কর্মরত আছেন ১৫ লাখ ৫৪ হাজার ৯২৭ জন। শূন্যপদ তিন লাখ ৫৮ হাজার ১২৫। প্রথম শ্রেণির পদ খালি আছে ৪৩ হাজার ৩৩৬।

সবচেয়ে বেশি শূন্যপদ তৃতীয় শ্রেণির। এতে এক লাখ ৫১ হাজার ৫৪৮টি পদ খালি। এর পর পদ খালি রয়েছে চতুর্থ শ্রেণিতে। এখানে এক লাখ ২২ হাজার ৬৮০টি পদ খালি। দ্বিতীয় শ্রেণিতে শূন্যপদের সংখ্যা ৪০ হাজার ৫৬১।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT