1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন ফরিদপুরে হাম-রুবেলা বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঈদের আগেই প্রকাশের চেষ্টা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আক্রান্ত ছাড়াল ১ হাজার ২৯৯ এসএসসি ১০ বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৪ মে থেকে ঝিনাইদহে ভাড়া বাসা থেকে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

সমর্থকদের মুখে ‘ভুয়া ভুয়া’, প্রতিক্রিয়ায় যা বললেন সাকিব

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৩ Time View

বিশ্বসেরা অলরাউন্ডার সাবিক আল হাসান রেগে যান, ক্ষেপে যান, মেজাজ হারান— এমন কত কথাই তো শোনা যায়। এ যেন এক ভিন্ন সাকিব, অচেনা সাকিবকে শনিবার দেখা গেল। সমর্থকদের মুখে ‘ভুয়া ভুয়া’ শুনে একসময় নিজেও বলতে থাকলেন ‘ভুয়া ভুয়া’।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারির এক পাশে রংপুর রাইডার্সের বিশাল পতাকা। ম্যাচশেষ হতেই সাকিব ও তার সতীর্থরা ছুটে গেলেন সেদিকে। সাকিব শুধু ভক্তদের কাছেই গেছেন, এমন নয়। গ্যালারির নিরাপত্তা দেয়ালের ফাঁক দিয়ে ছুঁলেন ভক্তদের। কে জানে, কত ভক্তের আজন্ম লালিত সাধ হয়তো পূরণ করলেন!

এর আগে সাকিব বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময়ও দেখা গেছে সমর্থকদের উন্মাদনা। কেউ কেউ করছিলেন ঠাট্টাও। ভুয়া ভুয়া বলার সময় সাকিবকেও দেখা যায় সমর্থকদের সঙ্গে তাল মিলাচ্ছেন ভুয়া ভুয়া বলে। এর পর সবাই সাকিবের নাম ধরে উল্লাস করতে থাকেন। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন সাকিব নিজেও।

তিনি বলেন, এটা খুব মজার বিষয়। আমি যখন ওদের ভুয়া ভুয়া বললাম ওরা সবাই খুশি হয়ে গেল। এবং তার পর দেখি সবাই আমার পক্ষে কথা বলছে। বুঝলাম না ঘটনাটা কী।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT