1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, করছাড় ও নতুন নীতি আসছে ইরান-ইসরাইল সংঘাত: আবার হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে হবে’—ট্রাম্পের সতর্কবার্তা এইচ-১বি ভিসায় ট্রাম্পের ১ লাখ ডলারের ফি বাতিল করল যুক্তরাষ্ট্রের আদালত চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ চোট কাটিয়ে ফেরার পথে নেইমার, মেডিকেল রিপোর্টে ইতিবাচক অগ্রগতি ইরান-ইসরাইল উত্তেজনায় সাময়িক বিরতি, পাল্টাপাল্টি হুঁশিয়ারি অব্যাহত তিতাস গ্যাসক্ষেত্রে উৎপাদন হ্রাস, জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ দেশের ১৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত অবৈধ বিদেশি ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানে মালয়েশিয়া, দেশব্যাপী অভিযান জোরদারের নির্দেশ

শাহরিয়ার কবিরকে নিয়ে যা বললেন সাফা কবির

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১৯৮ Time View

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শুরুতে অনেকেই অর্পিতা কবিরের সঙ্গে ছোটপর্দার অভিনেত্রী সাফা কবিরের নাম জড়িয়ে মৃত্যুর খবর ছড়ান। কয়েকটি অনলাইন মিডিয়াও সাফার নাম জড়িয়ে খবর প্রকাশ করে। আর এতে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন এই অভিনেত্রী।

এই ইস্যুতে লাইভে এসে কথা বলেন অভিনেত্রী সাফা কবির। সেখানে তিনি জানান, তার বাবার নাম হুমায়ূন কবির সবুজ।  শাহরিয়ার কবিরকে চেনেন না বলেও জানিয়েছেন এ অভিনেত্রী।

সাফা কবির লাইভে এসে তার পরিবারের পরিচয় দিয়ে বলেন, ‘আমার বাবার নাম হুমায়ূন কবির সবুজ। আমি শাহরিয়ার কবিরের মেয়ে না। ডিউ টু রেসপেক্ট আমি শাহরিয়ার কবিরকে চিনি ন।’

এর আগে নিজের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে পোস্ট দেন অভিনেত্রী সাফা।

তিনি লেখেন- ‘হ্যালো এভ্রিওয়ান। সবাইকে ছুটির দিনের শুভেচ্ছা। একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে।’

তিনি ভালো রয়েছেন জানিয়ে বলেন, ‘আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন।’

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT