1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

শাহজাহান ওমর অনুপ্রবেশকারী নন: ওবায়দুল কাদের

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৯ Time View

প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ব্যারিস্টার শাহজাহান ওমরের নির্বাচনের আগমুহূর্তে দল ছেড়ে নৌকায় ভেড়া প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তিনি অনুপ্রবেশকারী নন, কেউ বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসলে গণতান্ত্রিক ভাবে কিছু বলার নেই।

শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতৃত্বের দলটির নেতাকর্মীরা হতাশ, আস্থা হারিয়ে ফেলেছে। এ থেকেই দলটির সাবেক ও বর্তমান নেতারা নির্বাচনে অংশ নিয়েছেন। কাজেই অংশগ্রহণ নির্বাচন বলতে যা বোঝায় ২৯ টি নিবন্ধিত দল অংশ নিয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরের আওয়ামী লীগে যোগ দেওয়ার প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা, এটাও গণতন্ত্র। আমার এ দল ভালো লাগেনা, আমি আর এক দলে যাব, সেটাতে তো আমরা হস্তক্ষেপ করিনি। তিনি (শাহজাহান ওমর) স্বেচ্ছায় এসেছেন, এটা তিনি নিজেই তার বক্তব্যে বলেছেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির নেতৃত্বে কিছু কিছু দল নির্বাচনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকলেও বাংলাদেশের জনগণ এখন পুরোপুরি নির্বাচনমুখী হয়ে পড়েছে, এই কথা নির্দ্বিধায় বলা চলে। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল, ঠেকাতে চেয়েছিল এবং এখনো সে অপচেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু বাংলাদেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।

বিএনপির রাজনীতি নিয়ে ওবায়দুল কাদেরের মূল্যায়ন, গণমুখী রাজনীতি না করে ষড়যন্ত্রের চোরাগলিতে পা রাখায় বিএনপির আজকে এই দুরাবস্থা। তাদের দলের বিভক্তি আমরা করতে যাইনি। কোনো দলকে ভাগ করা, এটা আমাদের নীতি নয়। সর্বনাশা ভুল নীতিই তাদের দলে বিভেদ সৃষ্টি করেছে।

তিনি বলেন, বিএনপি ভাঙেনি- এ কথা যারা উঁচু গলায় বলেন তারা সত্য বলছেন না। কারণ আজকে তৃণমূল বিএনপি এত প্রার্থী মনোনয়ন দিয়েছে, এরা সবাই বিএনপির লোক; বেশিরভাগই বিএনপি থেকে আসা। বিভক্তির বিষয়টা না আসলেও আজকে বিএনপির নেতৃত্বের উপর হতাশ হয়ে বিএনপির সাবেক নেতা, বর্তমান নেতাদেরও অনেকে নির্বাচন করছেন।
প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT