1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আটককৃতদের আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের তরুণদের আন্দোলন চালিয়ে যাওয়ার জোরালো আহ্বান, নরেন্দ্র মোদিকে খোলা চ্যালেঞ্জ রাহুল গান্ধীর ৪৫ বলে সেঞ্চুরি: গেইলকে টপকে হোপের নতুন রেকর্ড জোহর রাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু ১০ অক্টোবর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা শিশু হাসপাতালে ১০৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রসব-পরবর্তী বিষণ্নতা বা পোস্টপার্টাম ডিপ্রেশন কেন হয়? বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ও সচেতনতার আহ্বান দেবিদ্বারে পুলিশ দেখে স্ট্রোক করা নারীর মৃত্যু ত্রিশালে আইল্যান্ডে বরযাত্রীবাহী বাস, আহত একাধিক

র‍্যাব বিলুপ্তির চূড়ান্ত অনুমোদন: আসছে নতুন বাহিনী ‘এসআরবি’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৫১ Time View
বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকের চিত্র
সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে র‍্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের খসড়া আইনের চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে বিলটির অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রস্তাবিত আইন কার্যকর হলে বিদ্যমান র‍্যাব বিলুপ্ত হয়ে তা পুলিশের একটি বিশেষায়িত ইউনিট হিসেবে পুনঃগঠিত হবে। নতুন এ আইনে নাগরিকদের অভিযোগ এবং এসআরবি সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে একটি বহুপক্ষীয় ‘অভিযোগ প্রতিকার কমিটি’ গঠনের বিশেষ বিধান রাখা হয়েছে।

এছাড়া র‍্যাবের যাবতীয় জনবল, ক্ষমতা, সুযোগ-সুবিধা, সম্পত্তি, তহবিল, রেকর্ডপত্রসহ সামগ্রিক সম্পদ এসআরবি-র কাছে হস্তান্তরের বিধান রাখা হয়েছে। নতুন বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত র‍্যাবের বিদ্যমান বিভাগীয় কার্যধারা সম্পর্কিত বিধিমালাগুলোই প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে বহাল থাকবে। প্রয়োজনীয় আইনি ভেটিং শেষে চূড়ান্ত প্রক্রিয়াকরণের মাধ্যমে বিলটি বাস্তবায়িত হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT