1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আবরার ফাহাদের পরিবারের দীর্ঘ সাত বছর পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ: খুনিদের বিচার ও বিভিন্ন দাবি উত্থাপন চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯৪ জনে দাঁড়াল, বাড়ছে রোগীর চাপ গাইবান্ধায় সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেওয়ায় মুয়াজ্জিনকে হত্যা: থানায় মামলা দায়ের সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার আশুলিয়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছাদ থেকে বিবস্ত্র মরদেহ উদ্ধার নেপালে প্রলয়ংকারী বন্যা: ৪০ দিন পর উদ্ধার অভিযান স্থগিত, নিখোঁজ ৫২৮৫ চলে গেলেন বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকর মেসির আন্তর্জাতিক বিদায়: রোনালদো-নেইমারের আবেগঘন বার্তা আজকের খেলার সমীকরণ: সরাসরি সম্প্রচার ও সময়সূচি উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার চেষ্টার প্রতিবাদে উত্তাল রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩৬ Time View
Devastated flood-affected area in Nepal with damaged infrastructure and muddy waters after severe flooding.

সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার শওকত আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বর্তমান সরকারের দিকনির্দেশনায় উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুন্দরবনে সক্রিয় বনদস্যু বাহিনীকে নির্মূল করার লক্ষ্যে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে যে, বাগেরহাটের মোংলা থানাধীন শেলা নদী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় একটি দস্যুদল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে গত ৭ অক্টোবর রাত ৮টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুদলের সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৬টি একনলা বন্দুক, ৩টি এয়ারগান, ১টি পাইপগানের ট্রিগার এবং ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সরকারের সঠিক দিকনির্দেশনা, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টা এবং স্থানীয় জনগণের সহযোগিতায় খুব শীঘ্রই সুন্দরবনকে পুরোপুরি দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT