1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র–ইসরাইলকে ইরানের ৫ কঠোর শর্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৬৫ Time View

বাংলার আকাশ ডেস্ক:


যুদ্ধ পরিস্থিতি নিরসনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনায় অংশ নিতে পাঁচটি কঠোর শর্ত দিয়েছে ইরান।

ইসরাইলি সংবাদমাধ্যম Channel 12 এবং The Wall Street Journal-এর প্রতিবেদনে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে পরোক্ষ আলোচনার প্রেক্ষাপটে এই শর্তগুলো তুলে ধরা হয়েছে।

সূত্র জানায়, যুদ্ধবিরতি চুক্তিতে ফিরতে ইরান তাদের দাবি স্পষ্ট করেছে। বিশেষ করে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বন্ধসহ বিভিন্ন বিষয়ে জোর দেওয়া হয়েছে।

ইরানের প্রস্তাবিত শর্তগুলো হলো:

  1. ভবিষ্যতে যুদ্ধ যেন আর না হয়—এমন শক্তিশালী নিশ্চয়তা দিতে হবে।
  2. মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি বন্ধ করতে হবে।
  3. যুদ্ধের কারণে ইরানের ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে।
  4. হরমুজ প্রণালি নিয়ে নতুন আইনি কাঠামো গঠন করতে হবে, যাতে এর নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকে।
  5. ইরানবিরোধী প্রচারণায় যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বা তাদের হস্তান্তর করতে হবে।

এর আগে যুক্তরাষ্ট্র ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছিল বলে জানা যায়। যদিও আলোচনার অগ্রগতি নিয়ে দুই পক্ষের অবস্থান ভিন্ন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT