1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত! অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ-ভারত সম্পর্ক: দীনেশ ত্রিবেদী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা বিএনপির যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে দুই বোন সহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু! সারাদেশে হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮৯৪ অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস: ডারউইন টেস্টের প্রথম দিনে বাংলাদেশের একক আধিপত্য লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের ক্রীড়া সামগ্রী বিতরণ পুনর্বহালের আশ্বাসে স্থগিত জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের নিরাপত্তারক্ষীদের বিক্ষোভ উত্তরাখণ্ডে নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস: ১৬ জন উদ্ধার, এখনো আটকে ৩ শ্রমিক নওগাঁয় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে দুই বোন সহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৬ Time View
যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের প্রতীকী দৃশ্য বা স্বজনদের আহাজারি।
যশোরের বাঘারপাড়ায় গোসল করতে নেমে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

যশোরের বাঘারপাড়ায় গোসল করতে নেমে পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামে হৃদয়বিদারক এই ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো— জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)।

স্থানীয় ও প্রতিবেশী সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে ওই তিন শিশু বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় ধরে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খুঁজতে বের হন। একপর্যায়ে শিশুদের দাদি পুকুরে গিয়ে ঘাটলার সিঁড়ির নিচে তাদের দেহ ভেসে থাকতে দেখেন। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মাসনুন আব্দুল্লাহ জানান, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে শিশু তিনটিকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। পরীক্ষা-নিরীক্ষা ও ইসিজি সম্পন্ন করে নিশ্চিত হওয়া যায় যে তাদের শরীরে জীবনের কোনো লক্ষণ অবশিষ্ট ছিল না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, খবর পাওয়ার পরপরই দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটির বিস্তারিত অনুসন্ধানে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT