1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে শাবিপ্রবি শিক্ষকদের সমাবেশ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ২৪৭ Time View

ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি চলছে সারা দেশে। শিক্ষার্থীদের এই কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষকরা।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের তারা এ সমাবেশ শুরু করেন।

জানা গেছে, শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে শাবিপ্রবি শিক্ষকরা ক্যাম্পাসের চেতনা একাত্তরের পাদদেশে সমবেত হন। এরপর সেখান থেকে মিছিল নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে যান। সেখানে গিয়ে শিক্ষকরা সমাবেশ করেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টা থেকে শাবিপ্রবির প্রধান ফটকে অবস্থান নিতে শুরু করেন বিক্ষোভকারীরা। পরে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ তাদের বাধা দেয়। এরপর আরও শিক্ষার্থী যোগ দিয়ে স্লোগান দিতে শুরু করে। তখন পুলিশ ক্যাম্পাসের ভেতরে চলে যায়। এরপর দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ২০০-৩০০ শিক্ষার্থী পদযাত্রা নিয়ে সেখান থেকে শহরের কোর্ট পয়েন্টের দিকে রওনা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT