1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত মাসুমা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। তার নিজ গ্রাম রূপদিয়ায় শোকের ছায়া নেমে এসেছে

banglarakash
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৪৬৮ Time View

ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ হওয়া মাসুমা (৩৮) মারা গেছেন। দগ্ধ অবস্থায় পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। 

নিহত মাসুমা মাইলস্টোন স্কুলে আয়ার কাজ করতেন। শনিবার রাতেই মাসুমার নিথর দেহ পৌঁছায় তার গ্ৰামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। এরপর থেকে স্বজন, প্রতিবেশী ও গ্রামবাসীরা ভিড় করেন তাকে শেষবার এক নজর দেখতে। বাতাস ভারী হয়ে ওঠে তাদের কান্নার রোল আর আহাজারিতে। আজ রবিবার সকাল সাড়ে ৯টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। নিহত মাসুমার স্বামী মো. সেলিম ঢাকায় একটি বায়িং হাউজে ড্রাইভার হিসেবে কাজ করেন। মাসুমা তার স্বামী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে রাজধানীর তুরাগ নয়ানগর শুক্রভাঙ্গা এলাকায় বসবাস করতেন। শনিবার সকাল সোয়া ১০টায় মাসুমা মারা যান বলে জানায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি সাংবাদিকদের জানান, মাসুমার শ্বাসনালীসহ শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়। তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৭ জনে আর এ দুর্ঘটনায় নিহত হলো ৩৫ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT