1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

ভারতে গ্রেপ্তার ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আসামী ফয়সাল, সাক্ষাতের অনুমতি চাইল বাংলাদেশ উপ-হাইকমিশন

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩২৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

রাজধানীতে রাজনৈতিক কর্মী শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সঙ্গে সাক্ষাতের জন্য কনস্যুলার অ্যাক্সেস চেয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন।

কূটনৈতিক সূত্র জানায়, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে ভারতীয় পুলিশ ওই দুই বাংলাদেশি নাগরিককে আটক করে। পরে বাংলাদেশ মিশন আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে কনস্যুলার সাক্ষাতের অনুমতি চায়। ধারণা করা হচ্ছে, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে।

পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) জানিয়েছে, বাংলাদেশে হত্যাকাণ্ডসহ গুরুতর অপরাধের সঙ্গে জড়িত দুই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে পটুয়াখালীর রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার বাসিন্দা আলমগীর হোসেনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকেন এবং পরে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অবস্থান করেন। সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় ভারতে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার আদালতে হাজির করার পর তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় রিকশায় থাকা অবস্থায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে তার মৃত্যু হয়। তিনি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT