1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন ফরিদপুরে হাম-রুবেলা বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঈদের আগেই প্রকাশের চেষ্টা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আক্রান্ত ছাড়াল ১ হাজার ২৯৯ এসএসসি ১০ বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৪ মে থেকে ঝিনাইদহে ভাড়া বাসা থেকে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

ভবিষ্যতে রাজনীতিতে আসবেন কিনা, যা জানালেন তামিম

banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৫৬ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আগামীকাল ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। সেখানে ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল।

দলের গুরুদায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হন তামিম ইকবাল। এ সময় তার কাছে জানতে চাওয়া দীর্ঘদিন পর ফিরে কেমন লাগছে।

জবাবে তামিম বলেন, একটু রাসটিনেজ তো থাকবেই স্বাভাবিক। আর এই তিন মাসে সত্যি কথা বলতে খুব বেশি অনুশীলন করা হয় নাই। শেষ দুই আড়াই সপ্তাহধরেই মেইনলি ব্যাটিং করছি। ডে বাই ডে বেটার হচ্ছি। ওভার দ্য বিপিএল শুরুর আগে আমার পক্ষে যতটুকু সম্ভব সবই চেষ্টা করছি।’

এমপি হওয়ার পর সাকিব বা মাশরাফিকে অভিনন্দন জানিয়েছেন কী না বা দেখা হলে জানাবেন কী না এমন প্রশ্নে তামিম বলেন, আমার সঙ্গে এখনো দুজনের কারোরই দেখা হয়নি। যদি দেখা হয় অবশ্যই কথা তো হবে তখন দেখা যাক কি হয়।

ভবিষ্যতে তামিমকে রাজনীতিতে দেখা যাবে কিনা এমন প্রশ্নে তামিম বলেন, এটা খুব রিস্কি একটা কথা, আমি না বললাম, আবার দেখা গেল দশ বছর রাজনীতিতে নাম লেখালাম। তখন আপনি এটাই দেখাই দিবেন আমি তো না বলছিলাম। এখন যদি বলি ওরকম কোনো প্নান নেই।
 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT