1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ ভূরাজনৈতিক ভুল হিসাব-নিকাশ: ইয়েমেন ও ইউএই নীতিতে ধাক্কা খেলেন মোহাম্মদ বিন সালমান শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বুবলীকে নিয়ে তুলকালাম ঘটে যাওয়ার পর মুন্নী জানালেন ফেসবুক হ্যাকড

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩২২ Time View

নারী উদ্যোক্তা, গানবাংলা টেলিভিশন ও টিএম নেটওয়ার্কের চেয়ারপার্সন ফারজানা মুন্নীর এক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তুলকালাম ঘটে গেল দেশের শোবিজ অঙ্গনে।

শুক্রবার দিবাগত রাতে সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে দাবি করা হয়, চিত্রনায়িকা বুবলী তার স্বামীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।

ফেসবুক পোস্টে লেখা হয়, তাপস আর বুবলী প্রেমের সম্পর্কে জড়িয়েছে। বুবলী আমার পরিবার ধ্বংস করেছে। ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার টার্গেট তাপস। আমার যদি কিছু হয় তার জন্য তাপস ও বুবলী দুজনেই দায়ী থাকবে!

মুন্নীর এমন স্ট্যাটাসের পরেই আলোচনায় চলে আসেন তাপস-বুবলী। যদিও সেই স্ট্যাটাসটি কিছুক্ষণ পরেই ফেসবুক থেকে মুছে ফেলা হয়। কিন্তু ততক্ষণে স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে তুলকালাম বেধে যায়। মিশ্র সমালোচনা চলতে থাকে। বুবলীকে অনেকে কটাক্ষ করতে থাকেন। আবার তাপসেরও সমালোচনায় সরব হন অনেকে।

বিষয়টি নিয়ে শনিবার দুপুরে আরেকটি স্ট্যাটাস দিয়েছেন মুন্নী। যেখানে তিনি দাবি করেছেন, তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল।

মুন্নী লিখেছেন, আমার প্রোফাইল থেকে গতকাল রাতে একটি ত্রুটিপূর্ণ স্ট্যাটাস দেওয়া হয়েছে, যা আপনারা সবাই দেখেছেন। আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। সেটি এখন আমার নিয়ন্ত্রণে এসেছে। সবকিছুই এখন ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।

এদিকে, তাপসের টিএম ফিল্মস থেকে সম্প্রতি দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে ‘খেলা হবে’ সিনেমাটিতে দেখা যাবে পরীমণি ও শবনম ইয়াসমিন বুবলীকে!

গানবাংলার একটি সূত্র দাবি করেছে, ফারজানা মুন্নী এবং কৌশিক হোসেন তাপসের সাফল্যময় অগ্রযাত্রা ও সুনামের প্রতি ঈর্ষান্বিত হয়ে কেউ বা কোনো একটি চক্র ফারজানা মুন্নির আইডি হ্যাক করে এমন একটি স্ট্যাটাস প্রকাশ করে। কে বা কারা এ কাজ করেছে তা বের করতে কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT