1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্পের সতর্কবার্তার পর ইরানে নতুন মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট উপস্থাপন করবে বর্তমান সরকার ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, করছাড় ও নতুন নীতি আসছে ইরান-ইসরাইল সংঘাত: আবার হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে হবে’—ট্রাম্পের সতর্কবার্তা এইচ-১বি ভিসায় ট্রাম্পের ১ লাখ ডলারের ফি বাতিল করল যুক্তরাষ্ট্রের আদালত চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ চোট কাটিয়ে ফেরার পথে নেইমার, মেডিকেল রিপোর্টে ইতিবাচক অগ্রগতি ইরান-ইসরাইল উত্তেজনায় সাময়িক বিরতি, পাল্টাপাল্টি হুঁশিয়ারি অব্যাহত

বিএনপি নেতা আমানকে দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৯২ Time View

বিএনপি নেতা আমানুল্লাহ আমানকে দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য জানান।

এর আগে গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানকে গাড়িতে তুলে নিয়ে গেছে পুলিশ। শনিবার (২৯ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে আমানউল্লাহকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গাবতলী এলাকায় বিএনপি নেতাকর্মীদের নিয়ে আমানউল্লাহ আমান রাস্তায় নামেন। পুলিশের পক্ষ থেকে তাকে বলা হয় রাস্তা ছেড়ে চলে যাওয়ার জন্য, কারণ ডিএমপির পক্ষ থেকে কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি।

এর পর কর্মীদের সঙ্গে পুলিশের সামান্য ধাক্কাধাক্কি হয়। এর কিছুক্ষণ পর মাজার রোডের নাবিল পরিবহনের সামনে এসে আমানউল্লাহ আমান রাস্তায় শুয়ে পড়েন। পরে তাকে পুলিশ ভ্যান তুলে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাশুক বলেন, তিনি অসুস্থ কি না জানি না। তবে তাকে পুলিশের গাড়িতে তুলে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT