1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

বাড়িতেই তৈরি হতো নকল বিদেশি মদ, ফরিদপুরে গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২৪৮ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

আজ শনিবার (৫ অক্টোবর) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে ফরিদপুরে একটি বাড়িতে রেক্টিফাইড স্পিরিট, পানি, রং এবং এসেন্স মিশিয়ে তৈরি করা হতো ভেজাল মদ। আর মদ তৈরির নকল উপকরণসহ এমনই

এক চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি হলেন—ফরিদপুর সদরের রঘুনন্দনপুর পট্টাদারকান্দি এলাকার মৃত মজিদ জোমাদ্দারের ছেলে আবুল হোসেন আবুল (৫০), জেলা সদরের বিল মাহমুদপুর পূর্ব মল্লিক ডাঙ্গী এলাকার মৃত হোসেন মল্লিকের ছেলে হাফিজুল ইসলাম পাঁচু (৪৬) ও সদর উপজেলার সদরদী এলাকার ইমান আলী সেখের ছেলে আতিয়ার সেখ (৩৬)। তাদের মধ্যে আবুল হোসেন এ চক্রের মূলহোতা। অন্য দুজন তার সহযোগী বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এর আগে শুক্রবার (০৪ অক্টোবর) বিকালে ফরিদপুর সদরের মুন্সিবাজার বাইপাস সড়ক ও সদরদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকাল তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সদরের মুন্সীবাজার বাইপাস এলাকা থেকে ভেজাল মদ তৈরি এবং বিক্রি চক্রের মূলহোতা আবুল হোসেন ও তার সহযোগী হাফিজুল ইসলাম পাঁচুকে ১০ বোতল নকল মদসহ গ্রেপ্তার করা হয়।

পরে আবুলের দেয়া তথ্যমতে একই দিন রাতে অভিযান চালানো হয় জেলা সদরের সদরদী গ্রামের আতিয়ারের বাড়িতে। সেখান থেকে তিন লিটার নকল মদ, মদ তৈরির জন্য ৩১ রেক্টিফাইড স্পিরিট, ১০০টি বিভিন্ন ব্র্যান্ডের বোতলের সিপি, কাপসহ আনুষঙ্গিক উপকরণ জব্দ ও আতিয়ার সেখকে গ্রেপ্তার করা হয়।

আবুল ও আতিয়ারেরজিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, তারা আতিয়ারের বাড়িতে রেক্টিফাইড স্পিরিট ,পানি, রং এবং এসেন্স মিশিয়ে ভেজাল মদ তৈরি করে। মদ তৈরির জন্য প্রয়োজনীয় স্পিরিট, পুরোনো মদের বোতল, সিপি, রং, এসেন্স সবই ঢাকা থেকে কুরিয়ারে আসে ফরিদপুরে। তারপর সেই উপকরণ আবুলের সহযোগিতায় পৌঁছে যায় সদরদী মোল্লাপাড়া এলাকায় আতিয়ার সেখের বাড়িতে।

সেখানে উৎপাদিত বিভিন্ন ব্যান্ডের নকল বিলাতি মদ আবুল, আতিয়ার, পাঁচুর মাধ্যমে ফরিদপুরের বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। আসন্ন শারদীয় দুর্গাপূজা সামনে রেখ চক্রটি নকল মদ তৈরি করে বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT