1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বিনিয়োগে দক্ষিণ এশিয়ার শীর্ষ গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী লালমাটিয়ায় ইন্টারনেট অফিসে হামলা ও লুটপাটের অভিযোগ, একজন গ্রেফতার কক্সবাজারে পৌঁছেছেন তারেক রহমান, বিমানবন্দরে কড়া নিরাপত্তা ও অভ্যর্থনা অপহরণ নয়, ধর্ষণ মামলার ভয়ে আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান: পুলিশ যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষরে জেনেভাকে ভেন্যু হিসেবে প্রস্তাব সুইজারল্যান্ডের কক্সবাজার সফরে ঢাকা ছাড়লেন তারেক রহমান, দিনভর কর্মসূচি কক্সবাজার সফরে তারেক রহমান, বিমানবন্দর ও শহরজুড়ে কড়া নিরাপত্তা নদীপথে ১৫ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধায় ফিরিয়ে নিল বিএসএফ যুক্তরাষ্ট্রের দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু, প্যারাগুয়েকে ৪-১ গোলে হারাল স্বাগতিকরা ঢাকাসহ ১১ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিমি বেগে দমকা হাওয়ার শঙ্কা

সালমান শাহ’র মায়ের আইনি নোটিশ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৪ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কমঃ

 

বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ার হলেও এখনও কিংবদন্তি। ২৪ বছর বয়সে আচমকাই অস্বাভাবিক মৃত্যুতে থেমে যায় তার পথচলা। তবে এখনও পাল্টাপাল্টি দাবি পরিবার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর। আর এই জট খোলেনি ২৭ বছরেও।

 

সম্প্রতি জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম হইচই কিছুটা ইঙ্গিত দিয়েই তৈরি করে একটি ওয়েব সিরিজ। এখানে বোঝানো হয়, এক কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা যার মৃত্যুর পরে শোবিজ পাড়া কিছুটা থমকে দাঁড়ায়। তাছাড়া অভিনেতার শেষ ছবির ব্যবহৃত নাম ব্যবহারে এটি আরও কিছুটা স্পষ্ট হয়।

 

হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান জানান, ‘বুকের মধ্যে আগুন’ নির্মাণ করছেন ন’ডরাই খ্যাত নির্মাতা তানিম রহমান অংশু। আলফা-আইয়ের প্রযোজনায় নির্মিত সিরিজটি আগামী ফেব্রুয়ারিতে হইচই বাংলাদেশে মুক্তি পাবে। কিন্তু, এর আগেই দেখা দিয়েছে বিপত্তি।

 

এমন স্পর্শকাতর বিষয়ে বানানো সিরিজে আপত্তি তুলেছেন সালমান শাহ’র মা নিলুফার চৌধুরী ও মামা আলমগীর কুমকুম। আর সে কারণে সালমানের মামা আলমগীর কুমকুম সম্প্রতি পরিচালক বরাবর একটি লিগ্যাল নোটিশ পাঠান সিলেট জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ মইনুল ইসলামের মাধ্যমে।

 

নোটিশে বুঝানো হয়, তার ভাগিনার মৃত্যু একটি অস্বাভাবিকভাবে হয়েছে। আর এটি নিয়ে মামলা এখনও চলমান। আর এটি নিয়ে একটি ওয়েব সিরিজ নির্মাণ হচ্ছে বলে জানা গেছে। তবে এ থেকে বিরত থাকতে হবে নয়তো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সিরিজটি যে সালমান শাহ’র মৃত্যুকে ঘিরে, সেটি নিশ্চিতভাবে বলেননি অংশু। তবে টিজার দেখে কাহিনী আন্দাজ করা গেছে।

 

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT