1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা অভিনেতার, অতঃপর…

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৩২৪ Time View

বিনোদন জগৎ আবারও হারাতে চলেছিল আরও এক অভিনেতাকে। অজান্তেই যৌনকর্মীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। তার পর হেনস্তা, ব্ল্যাকমেইলের শিকার হন। এমনই অভিযোগে ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা করলেন ‘দ্য কপিল শর্মা শো’র অভিনেতা তীর্থানন্দ রাও। শোয়ে জুনিয়র নানা পাটেকর হিসেবে পরিচিত তিনি।

হিন্দি সিরিয়ালেও ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন তীর্থানন্দ। মুম্বাইয়ের মীরা রোডের শান্তিনগরে তার ফ্ল্যাট। সেখান থেকেই ফেসবুক লাইভ করেন। অভিনেতার অভিযোগ— গত অক্টোবরে অভিযুক্ত নারীর সঙ্গে তার পরিচয় হয়। দুই মেয়ের মা তিনি। কিন্তু পরে নাকি তিনি জানতে পারেন, ওই নারী একজন যৌনকর্মী।

তীর্থানন্দের দাবি, এ ঘটনা জানতে পেরেই তিনি সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। এর পরই ওই নারী স্বরূপ ধারণ করেন। তীর্থানন্দের নামে থানায় অভিযোগ পর্যন্ত করেন। ফোন করে হুমকি দিতে থাকেন। দেখা করার জন্য চাপ দিতে থাকেন। ক্রমাগত হেনস্তায় তিনি চূড়ান্ত হতাশ। নিজেকে শেষ করে দিচ্ছেন বলে জানান অভিনেতা।

কথা বলতে বলতেই একটি গ্লাসে কীটনাশক ঢালতে থাকেন তীর্থানন্দ। তা খেয়েও ফেলেন। লাইভ ভিডিও চলাকালীনই বিপদ বুঝে অভিনেতার বন্ধুরা পুলিশে ফোন করেন। সঙ্গে সঙ্গে তীর্থানন্দের ফ্ল্যাটে পৌঁছায় পুলিশ। দরজা খোলাই ছিল। আর অভিনেতা ছিলেন অচৈতন্য অবস্থায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর ভারতীয় গণমাধ্যমের।

ওই লাইভ ভিডিওতে তীর্থানন্দ রাও অভিযোগ করেছেন, একজন মহিলা তার বর্তমান অবস্থার জন্য দায়ী। তিনি তাকে ব্ল্যাকমেইল করছিলেন। এই মহিলার জন্য ৩-৪ লাখ টাকা ধার করে ফেলেছেন। গত বছরের অক্টোবর থেকে সম্পর্কে রয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT