1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

ফরিদপুরে ৩৪০ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নতুন শিক্ষা কারিকুলামের প্রশিক্ষণ প্রদান।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৪০ Time View

এস ইসলাম:

২০২১ শিক্ষা ব্যবস্থার নতুন শিক্ষা কারিকুলামকে বাস্তবসম্মত শিক্ষা প্রদানের জন্য বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের নতুন কারিকুলাম সম্পর্কে অবগতকরণ এবং সঠিকভাবে পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রতিষ্ঠান প্রধানদের এই প্রশিক্ষণ দেওয়া হয়।

গত ২৯ মার্চ থেকে ১ এপ্রিল এবং ২ এপ্রিল থেকে ৫ এপ্রিল ২০২৩ পর্যন্ত ফরিদপুর হাই স্কুল ক্যাম্পাসে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৩.৩০ পর্যন্ত চারদিন করে দুই ভাগে মোট আট দিন এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে । ৩৪৭ জন প্রতিষ্ঠান প্রধানদের নামের তালিকা থাকলেও ৭ জন প্রতিষ্ঠান প্রধান বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেনি। মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরাও উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।

নতুন শিক্ষা কারিকুলামের শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় যার যার যোগ্যতা অনুযায়ী দক্ষ ও যোগ্য ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সেই আলোকে বর্তমান নতুন শিক্ষা ব্যবস্থা চালু করা হচ্ছে । এই শিক্ষা ব্যবস্থাকে সফলতার ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানরাই উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন ঢাকা মাউসি থেকে আগত জনাব মোঃ সিদ্দিকুর রহমান, অফিস ইনচার্জ এবং আইন উপদেষ্টা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

প্রথম ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধন করেন, ফরিদপুরের সুযোগ্য জেলা প্রশাসক জনাব কামরুল আহসান এবং দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধন করেন, জনাব বিষ্ণুপদ ঘোষাল, জেলা শিক্ষা অফিসার , ফরিদপুর। এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মাসুদুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ফরিদপুর।

প্রশিক্ষণের মাস্টার ট্রেইনার হিসাবে প্রশিক্ষণ প্রদান করেছেন ৬ জন।
১/ জনাব প্রফেসর কৌশিক কুমার দাস, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফরিদপুর। ২/ জনাব মোঃ নুরুল্লাহ, সহকারি অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফরিদপুর । ৩/ জনাব মুহাম্মদ মাইদুল ইসলাম , সহকারি অধ্যাপক , সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফরিদপুর । ৪/ জনাব মুকুল চৌধুরী , উপজেলা একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সদর ,ফরিদপুর । ৫/ জনাব প্রহলাদ বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, ভাঙ্গা, ফরিদপুর । ৬/ জনাব নির্মল চন্দ্র মৃধা, উপজেলা একাডেমিক সুপারভাইজার, সদরপুর, ফরিদপুর।
প্রশিক্ষণ প্রোগ্রামটি কোঅর্ডিনেট করেন জনাব আকলিমা আক্তার আঁখি, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর, জেলা শিক্ষা অফিস ফরিদপুর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT