1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু

ফরিদপুরে ভূমি অফিসের দুর্নীতি ধরলেন শিক্ষার্থীরা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৩২ Time View

ফরিদপুর সদর উপজেলা ভূমি অফিসে জমির নামজারিতে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ উঠেছে। এ খবর শুনে ছুটে যান শিক্ষার্থীরা। পরে ঊর্ধ্বতন কর্মকর্তা এসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন তারা।

গত মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে এমনই ঘটনা ঘটে শহরের ঝিলটুলীতে সদর ভূমি অফিসের কার্যালয়ে।

শহরের গোলালচামট মোল্লাবাড়ি সড়কের সোহেল শেখের ছেলে রাতুল শেখ অভিযোগ করেন, তিনি তার পৈতৃক সম্পত্তির নামজারির জন্য ১৫ দিন আগে আবেদন করেন। এ বিষয়ে জানতে অফিসে গেলে তিনিসহ কয়েকজনকে ভুক্তভোগীকে বলা হয়, অফিসে স্যার নাই, পরে আসেন। তবে অফিসের সার্ভেয়ার রাইসুল ইসলামের পিয়ন সোহেল জানান, সরকার নির্ধারিত ফি ১১০০ টাকার জায়গায় ১৫০০ টাকা দিলে তিনি কাজ করে দিতে পারবেন। তবে অতিরিক্ত টাকা দিতে রাজি হননি তারা।

এ অবস্থায় মঙ্গলবার সকালে তারা অফিসে যান। এসময় তাদের সঙ্গে শিক্ষার্থীরা ছিলো। তারা সার্ভেয়ার রাইসুলকে ফোন করে ডেকে আনেন এবং অতিরিক্ত টাকা দাবির বিষয়টি জানতে চান। এসময় প্রথমে ওই যুবককে চেনেন না বললেও একপর্যায়ে রাইসুল দাবি করেন, অফিসে লোক কম থাকায় ব্যক্তিগতভাবে বেতন দিয়ে তাদের নানা কাজে লাগান।

খোঁজ নিয়ে জানা গেছে, নিজেকে ভূমি অফিসের পিয়ন দাবিদার সোহেল (২৫) একজন প্রতিবন্ধী। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে। তাকে ব্যবহার করে জনসাধারণকে হয়রানি করা হয়।

ফরিদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবরার নাদিম ইতু বলেন, ছাত্রসমাজের জোর দাবি, সরকারি অফিস-আদালত থেকে সব অনিয়ম ও দুর্নীতির অবসান করতে হবে। বিশেষ করে ফরিদপুরের ভূমি অফিসে দুর্নীতির অনেক অভিযোগ করে আসছিলেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেন বলেন, এ ঘটনায় আমরা একটা লিখিত অভিযোগ পেয়ে জেলা প্রশাসক বরাবর পাঠিয়েছি। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT