1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষার আবেদন, ফল প্রকাশ ২৩ নভেম্বর চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের অনুষ্ঠানে ওসমান হাদিকে স্মরণ করে কাঁদলেন জাবের, আবেগাপ্লুত উপস্থিত শ্রোতারা সুন্দরবনে আমির ও আলম দস্যুদলের তাণ্ডব: ১০ জেলেকে অপহরণ করে লাখ টাকা করে মুক্তিপণ দাবি তত্ত্বাবধায়কের রূপরেখা ও উচ্চকক্ষ নিয়ে জটিলতা, পেছাচ্ছে সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদন ইরানের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের শব্দ, মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করায় বাণিজ্যিক জাহাজে হামলা দেশীয় প্রযুক্তির এয়ার-টু-এয়ার মিসাইল ‘ফায়াজ’-এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান ক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শেষ পর্যায়ে, বন্ধ হয়েছে পূর্ব উপকূলের কেন্দ্রগুলো মহাকাশ থেকে ভোটাধিকার প্রয়োগ করলেন ৩ মার্কিন নভোচারী, ইলেকট্রনিক ব্যালটে পাঠালেন ভোট নারায়ণগঞ্জে পুলিশ-শ্রমিক তুমুল সংঘর্ষ: টিয়ারশেল নিক্ষেপ ও সড়কে আগুন, লিংক রোডে যান চলাচল পুনারম্ভ দেশে হামে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০০

ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ জন আটক, ভ্রাম্যমাণ আদালতের সাজা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২১৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) জেলার গুহলক্ষ্মীপুর ও বাদামতলী সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অভিযানে অংশ নেন।

অভিযান চলাকালে গাঁজা সেবনের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান এবং মোসা. জান্নাতুল সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকসেবন ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে জেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT