1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষার আবেদন, ফল প্রকাশ ২৩ নভেম্বর চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের অনুষ্ঠানে ওসমান হাদিকে স্মরণ করে কাঁদলেন জাবের, আবেগাপ্লুত উপস্থিত শ্রোতারা সুন্দরবনে আমির ও আলম দস্যুদলের তাণ্ডব: ১০ জেলেকে অপহরণ করে লাখ টাকা করে মুক্তিপণ দাবি তত্ত্বাবধায়কের রূপরেখা ও উচ্চকক্ষ নিয়ে জটিলতা, পেছাচ্ছে সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদন ইরানের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের শব্দ, মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করায় বাণিজ্যিক জাহাজে হামলা দেশীয় প্রযুক্তির এয়ার-টু-এয়ার মিসাইল ‘ফায়াজ’-এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান ক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শেষ পর্যায়ে, বন্ধ হয়েছে পূর্ব উপকূলের কেন্দ্রগুলো মহাকাশ থেকে ভোটাধিকার প্রয়োগ করলেন ৩ মার্কিন নভোচারী, ইলেকট্রনিক ব্যালটে পাঠালেন ভোট নারায়ণগঞ্জে পুলিশ-শ্রমিক তুমুল সংঘর্ষ: টিয়ারশেল নিক্ষেপ ও সড়কে আগুন, লিংক রোডে যান চলাচল পুনারম্ভ দেশে হামে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০০

সুন্দরবনে আমির ও আলম দস্যুদলের তাণ্ডব: ১০ জেলেকে অপহরণ করে লাখ টাকা করে মুক্তিপণ দাবি

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩১ Time View
ছবিঃ সংগৃহীত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ১০ জন জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে নবগঠিত বনদস্যু ‘আমির ও আলম গ্রুপ’-এর বিরুদ্ধে। অপহৃত প্রতিটি জেলের মুক্তির বিনিময়ে ১ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দস্যুরা।

গত শনিবার থেকে রোববার সকালের মধ্যে সুন্দরবনের নটাবেঁকী, আগুনজ্বালা, জলঢাকা, চালতেবেড়ে ও রায়মঙ্গল নদীসংলগ্ন এলাকা থেকে এসব জেলেকে অপহরণ করা হয় বলে ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে।

অপহৃত জেলেদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ও দাতিনাখালী গ্রামসহ বিভিন্ন এলাকায়। দস্যুদের কবল থেকে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের দেওয়া তথ্য অনুযায়ী, আমির ও আলম বাহিনী এই অপহরণের সঙ্গে সরাসরি জড়িত।

অপহৃত জেলেরা হলেন—শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের রুবেল হোসেন, ইমরান হোসেন ও খোরশেদ হোসেন; ছোটভেটখালী গ্রামের মো. নুরুজ্জামান; কালিঞ্চি গ্রামের সিদ্দিক গাজী ও জহুর আলী; সিংহড়তলী গ্রামের সুরাত আলী; এবং কয়রা উপজেলার হরিণখোলা গ্রামের মোমিন মোড়ল, দিদারুল আলম ও ইমরান হোসেন।

অপহৃতদের সঙ্গের জেলেদের বরাত দিয়ে জানা যায়, সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরার সময় প্রতিটি নৌকায় তিনজন করে মোট ১০টি নৌকার ৩০ জন জেলে দস্যুদের কবলে পড়েন। পরে তাঁদের মধ্য থেকে ১০ জেলেকে জিম্মি করে আটকে রেখে অন্যদের মাধ্যমে জনপ্রতি ১ লাখ টাকা করে মুক্তিপণ পাঠানো বার্তা দেয় দস্যুরা।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলাম জানান, ফিরে আসা জেলেদের মাধ্যমে কতিপয় জেলে অপহৃত হওয়ার বিষয়টি তিনি অবগত হয়েছেন। দস্যুদের কবল থেকে জেলেদের উদ্ধারে এবং বনদস্যুদের দমন করতে বন বিভাগের বিশেষ টহল দল সুন্দরবনের অভয়ারণ্য ও গহিন অরণ্যে অভিযান অব্যাহত রেখেছে।

অন্যদিকে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম বলেন, সুন্দরবনে এ ধরনের জিম্মি করার ঘটনায় সাধারণত জেলেদের পরিবার পুলিশকে না জানিয়ে গোপনে জলদস্যুদের সঙ্গে সমঝোতা করে থাকে। সে ক্ষেত্রে সরাসরি আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ে। তবে মুক্তিপণ আদায়ের জন্য দস্যুরা যে মোবাইল নম্বরগুলো ব্যবহার করেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় সেগুলো ট্র্যাকিং করে অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT