1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষার আবেদন, ফল প্রকাশ ২৩ নভেম্বর চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের অনুষ্ঠানে ওসমান হাদিকে স্মরণ করে কাঁদলেন জাবের, আবেগাপ্লুত উপস্থিত শ্রোতারা সুন্দরবনে আমির ও আলম দস্যুদলের তাণ্ডব: ১০ জেলেকে অপহরণ করে লাখ টাকা করে মুক্তিপণ দাবি তত্ত্বাবধায়কের রূপরেখা ও উচ্চকক্ষ নিয়ে জটিলতা, পেছাচ্ছে সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদন ইরানের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের শব্দ, মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করায় বাণিজ্যিক জাহাজে হামলা দেশীয় প্রযুক্তির এয়ার-টু-এয়ার মিসাইল ‘ফায়াজ’-এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান ক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শেষ পর্যায়ে, বন্ধ হয়েছে পূর্ব উপকূলের কেন্দ্রগুলো মহাকাশ থেকে ভোটাধিকার প্রয়োগ করলেন ৩ মার্কিন নভোচারী, ইলেকট্রনিক ব্যালটে পাঠালেন ভোট নারায়ণগঞ্জে পুলিশ-শ্রমিক তুমুল সংঘর্ষ: টিয়ারশেল নিক্ষেপ ও সড়কে আগুন, লিংক রোডে যান চলাচল পুনারম্ভ দেশে হামে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০০

চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের অনুষ্ঠানে ওসমান হাদিকে স্মরণ করে কাঁদলেন জাবের, আবেগাপ্লুত উপস্থিত শ্রোতারা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪০ Time View
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম নগরের চকবাজার থানার প্যারেড ময়দানে ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় সংগঠনটির অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদিকে স্মরণ করে অঝোরে কেঁদে ফেলেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। একই সময়ে মঞ্চের সামনে মাঠে অবস্থানরত এক আবেগাপ্লুত যুবককেও চিৎকার করে কাঁদতে দেখা যায়।

গতকাল রোববার (৮ নভেম্বর ২০২৬) রাতে আয়োজিত এই অনুষ্ঠানের উক্ত আবেগঘন মুহূর্তের ২ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যপকভাবে ছড়িয়ে পড়ে।

অনলাইনে ছড়ানো ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে অত্যন্ত আবেগঘন কণ্ঠে ওসমান হাদিকে স্মরণ করে বক্তব্য দিচ্ছিলেন আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। বক্তব্যের একপর্যায়ে তিনি কান্না ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন। ঠিক সেই সময় শ্রোতাদের সারিতে বসে থাকা এক অজ্ঞাতপরিচয় যুবক উচ্চস্বরে কাঁদতে কাঁদতে বলতে থাকেন, “আমার ভাই মরে গেল আল্লাহ! আমাদের জন্যই রেখে দিল না কেন? তারে কেন নিয়ে গেল আল্লাহ?”

বক্তব্যের ধারাবাহিকতায় জাবের বলেন, “আমি বারবার শুধু ভাবছিলাম, দেখেন হাদি ভাই, আপনি তো কেবল আমাকে সঙ্গে নিয়ে এই লড়াইটি শুরু করেছিলেন। আর আজ দেখুন, এখানে হাজার হাজার মানুষ আপনার ইনকিলাবের লড়াইয়ের হাল ধরে বসে আছে।”

হাদির হত্যার বিচার এবং অসমাপ্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক দৃঢ়কণ্ঠে বলেন, “আমরা আমাদের শাহাদাতের আগ পর্যন্ত শহীদ ওসমানের আদর্শের জন্য লড়াই করে যাব। যেই কারণে শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, সেই দিল্লির মসনদ ঘুরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা থামব না। আমরা কাঁদব, আমরা হাসব, আমরা লড়াই করব; কিন্তু এই রাজপথ ও এই জমিন ছেড়ে দেব না।” তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য শেষ পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মূলত সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং আঞ্চলিক সংস্কৃতি ও সংগীতকে তুলে ধরার লক্ষ্যে ইনকিলাব মঞ্চ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পী ও সাংস্কৃতিক সংগঠন নিজস্ব আঞ্চলিক পরিবেশনা পেশ করে। আয়োজনের একপর্যায়ে জুলাই গণ-অভ্যুত্থানের ওপর তৈরি একটি বিশেষ প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানজুড়েই ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা ওসমান হাদি হত্যার বিচার চেয়ে মুহুর্মুহু স্লোগান দেন।

উক্ত ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী ও দলটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, অভিনেতা আসাদুজ্জামান আসাদ এবং ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমাসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT