1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

ফরিদপুরে টেকসই উন্নয়ন অভীষ্ট এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

BanglarAkash desk
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৩৮৬ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে টেকসই উন্নয়ন অভীষ্ট এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ‌ সকাল ১১ টায় ফরিদপুর জেলা প্রশাসন এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ফরিদপুরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) ফরিদপুর জেলার সভাপতি শিপ্রা রায় এর সভাপতিত্বে টেকসই উন্নয়ন অভীষ্ট এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ‌ অতিরিক্ত জেলা প্রশাসক ‌ সার্বিক ‌ মোহাম্মদ সোহরাব হুসেইন, সিভিল সার্জন ডা: মাহমুদুল হাসান, অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার জনাব রায়হান গফুর,
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি) এর জেলা কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা, ফরিদপুর জেল সুপার নজরুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা জহুরুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আব্দুল্লাহ আল জব্বার, সঞ্চয় অধিদপ্তরের সহকারী পরিচালক রবিউল ইসলাম, জেলা বিএসটিআই এর উপ-পরিচালক কামাল হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মোহাম্মদ হাশেম আলী,সনাক সদস্য শিপ্রা গোস্বামী সহ বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা এবং প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা বলেন, প্রশাসনের সর্বোচ্চ স্তর সচিবালয় থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতি রোধ অর্থাৎ সুশাসন নিশ্চিতকরণে সরকারি দপ্তরের কর্মকর্তাদের কাজ করতে হবে।
সবার জন্য শিক্ষা, সুস্বাস্থ্য, বৈষম্য নিরসন, অবকাঠামোগত উন্নয়ন, টেকসই নগরায়ন, পরিকল্পিত শিল্পায়ন এবং বেকারত্ব দূরীকরণে সকলের অংশগ্রহণ, প্রাকৃতিক পরিবেশের উন্নয়নে সকলকে সচেতন হওয়ার আহবান জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT