1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

ফরিদপুরে এক সপ্তাহের জন্য সেনাবাহিনী মোতায়েন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৩৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :


দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার (২২ জুন) সন্ধ্যায় সেনাবাহিনীর একটি দল জেলায় এসে দায়িত্ব গ্রহণ করে।

প্রশাসন সূত্রে জানা গেছে, লেফটেন্যান্ট কর্নেল ইমরান হোসেনের নেতৃত্বে ১৫ আর ই ব্যাটালিয়নের ১২৫ জন সেনাসদস্য ফরিদপুরে দায়িত্ব পালন করবেন। তারা স্থানীয় প্রশাসন, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৩ জুনকে কেন্দ্র করে দেশের কয়েকটি জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে ফরিদপুরেও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ করা যায়।

ফরিদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা বলেন, জননিরাপত্তা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমের আওতায় সেনাবাহিনী এক সপ্তাহ মাঠে থাকবে এবং বেসামরিক প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সেনাবাহিনীর এই মোতায়েনের মূল উদ্দেশ্য হলো জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT