1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ফরিদপুরে ‌ইলিশের আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযানে কেজিতে ২০০/৩০০ টাকা কম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯১ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

ফরিদপুরে ‌ইলিশের আড়তে ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে । এ সময় একাধিক ‌ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এছাড়া অভিযানের পর ইলিশের দাম কমেছে ‌ কেজি প্রতি ২০০ থেকে ৩০০ টাকা। বৃহস্পতিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং ফরিদপুরের ‌ জেলা প্রশাসক, ফরিদপুর এর সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ এর নেতৃত্বে হাজী শরীয়তউল্লাহ বাজারে ইলিশের পাইকারি আড়তে অভিযান পরিচালনা করা হয়। ইলিশের আড়তে পাকা ক্রয় রশিদ না থাকা, ভোক্তা পর্যায়ে দাম বেশি নেয়া ও ওজনে করসাজি করায় রুপালী ফিস ও দুর্গা মৎস্য আড়তকে ৪০,০০০ টাকা করে মোট ৮০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযানের ফলে ইলিশের দাম প্রকার ভেদে ১৭০০ টাকা থেকে কমে ১৪০০ টাকায় বিক্রি হয়। কেজিপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা কমে যায়। পাকা ভাউচার সংরক্ষণ করা এবং ইলিশের বাজারে সিন্ডিকেট যেন না হয় মর্মে ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য জনাব মো: আব্দুল কাইয়ুম, জাহিদ, রুবেল এবং জেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ব্যাটালিয়ন আনসার এবং সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। সকাল ৮ টা হতে দুপুর ১২:৪৫ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT