1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

ফরিদপুরে অবৈধভাবে সিসা প্রস্তুত করায় মোবাইল কোর্ট অভিযান

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৩৪৭ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ও ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় জয়নগর (বট তলা) নামক এলাকায় অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা প্রস্তুত এর মাধ্যমে বায়ু দূষণ করায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ সাঈদ আনোয়ার এবং মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব টিপু সুলতান। মোবাইল কোর্টে ০১ (এক) টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়  এবং প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা হয়। মোবাইল কোর্ট অভিযানের বিস্তারিত তথ্য নিম্নে উপস্থাপন করা হলো:

১.  প্রতিষ্ঠানের নাম: ব্যাটারি প্রসেসিং ইন্ডাস্ট্রিজ; স্বত্বাধিকারী: জনাব মোঃ হিরু মুন্সি; ঠিকানা: জয়নগর (বট তলা), বোয়ালমারী, ফরিদপুর। আদায়কৃত জরিমানার পরিমাণ ১,০০,০০০ (এক লক্ষ) টাকা। প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

এসময় মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা প্রস্তুতের মাধ্যমে বায়ু দূষণ না করার জন্য নির্দেশ প্রদান করা হয় এবং পরিবেশদূষণ নিয়ন্ত্রণে এ কার্যালয় কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানানো হয় ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT